ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

ভারত সফরে জাস্টিন ট্রুডোর ভাংড়া নাচ, ভিডিও সহ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভারত সফরে একটা শীতল অবস্থা বিরাজ করছিল। এবার ভাংড়া নাচ দিয়ে তাতে উষ্ণতা ছড়ালেন তিনি। বৃহস্পতিবার নয়া দিল্লির কানাডা হাই কমিশনের এক অনুষ্ঠানে বাদ্যের তালে তালে ট্রডোর ভাংড়া নাচ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পাঞ্জাবের ঐতিহ্যবাহী এই নাচের ছন্দে তাল মিলিয়ে ট্রুডো প্রশংসা পেয়েছেন। তবে তার এই নাচ নিয়ে অনেকে উপহাসও করেছেন। ভিডিওতে দেখা যায়, ট্রুডো বাদ্যের তালে তালে মঞ্চে গিয়ে নাচ শুরু করেন। এ সময় বিপুল করতালি দিয়ে সবাই তাকে স্বাগত জানায়।

তার নাচ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া ছিল মিশ্র। অনেকে তাকে প্রশংসায় ভাসিয়েছেন। আবার কেউ কেউ এটাকে বিব্রতকর বলে উল্লেখ করেছেন।

ফেসবুকে একজনে লিখেছেন, প্রতি ১০ মিনিট পরপর তাকে মনে করিয়ে দেয়া উচিত যে তিনি একজন প্রধানমন্ত্রী। সপরিবারে আট দিনের ভারত সফরে ট্রুডো নয়া দিল্লির সাড়া তেমন পাচ্ছিলেন না বলে আলোচনা চলছিল। আর তার কারণও পাঞ্জাব নিয়েই।

শিখ বিচ্ছিন্নতাবাদীদের প্রতি ট্রুডোর সহানুভূতিতে নাখোশ ছিলেন ভারত সরকার। তবে সফরের পাঁচ দিনের মাথায় নীরবতা ভেঙে তাকে টুইটারে অভ্যর্থনা জানিয়েছেন মোদী। এরপরই শেষ পর্যন্ত দুই পক্ষের শীতল সম্পর্কে উষ্ণতা পেয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

ভারত সফরে জাস্টিন ট্রুডোর ভাংড়া নাচ, ভিডিও সহ

আপডেট সময় ০৩:০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮