ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

নয়াপল্টন থেকে আলাল-বাবুলসহ আটক ৪২

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও মোস্তাফিজুর রহমান বাবুলসহ ৪২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি পালনে জড়ো হওয়া নেতা-কর্মীদের লাঠিপেটা এবং জল কামান থেকে পানি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এরপর বেলা ১২টা ২২ মিনিটে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।

খালেদা জিয়ার মুক্তি দাবিতে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে করা কালো পতাকা প্রদর্শন কর্মসূচির আগেই বিএনপি কার্যালয়ে সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের লাঠিপেটা করে পুলিশ।

এতে দলটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে বেলা ১১টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে অংশ নিতে বিএনপি নেতাকর্মীরা সেখানে জড়ো হন।

সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশ কর্মী কার্যালয়ের সামনের সড়কে কালো পতাকা নিয়ে বসে পড়েন। এসময় তারা খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এরপরেই লাঠিপেটা শুরু করে পুলিশ। জলকামান থেকে রঙিন পানিও ছোড়া হয়। আজকের কর্মসূচির জন্য বিএনপির কার্যালয়ের বাইরে যে প্যান্ডেল করা হয়েছিল, তা ভেঙে দিয়েছে পুলিশ।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনে জনসভার অনুমতি চেয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর করে জেল দেন।

রায়ে আসামিদের প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা করে জরিমানা করেন। রায়ের দিন খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। এখন পর্যন্ত তিনি কারাগারেই আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে ছেলের হাতে বাবা আহত, পরে মৃত্যু

নয়াপল্টন থেকে আলাল-বাবুলসহ আটক ৪২

আপডেট সময় ০২:৫৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮