ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

নাঈমুল ইসলামের বিরুদ্ধে তারেকের স্ত্রী জোবাইদার লিগ্যাল নোটিশ

অাকাশ জাতীয় ডেস্ক:

‘লন্ডনে অবস্থান করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান ব্রিটিশ নাগরিকত্ব চেয়ে দরখাস্ত করেছেন’ মর্মে সংবাদ প্রকাশ করায় অনলাইন পত্রিকা আমাদের সময় ডটকম-এর প্রধান সম্পাদক নাঈমুল ইসলাম খানের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জোবাইদা রহমানের পক্ষে ব্যারিস্টার কায়সার কামাল এ লিগ্যাল নোটিশটি পাঠান।  বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার এম আতিকুর রহমান।

তিনি জানান, ‘সম্প্রতি আমাদের সময় ডটকম তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করে। যা মিথ্যা ও ভিত্তিহীন।’

ব্যারিস্টার আতিকুর রহমান আরও বলেন, ‘ডাক, রেজেস্ট্রি ও এসএ পরিবহনের মাধ্যমে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে আগামী দুই সপ্তাহের মধ্যে ক্ষমা ও দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদটি মিথ্যা মর্মে প্রতিবেদন প্রকাশ করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি একটি আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে ‘তারেকের স্ত্রী, কন্যার ব্রিটিশ নাগরিকত্ব চেয়ে আবেদন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে পত্রিকাটি। তাতে বলা হয়, ‘তারেক রহমান তার পরামর্শক আইনি প্রতিষ্ঠান বার্জেস এর মাধ্যমে নিজের এবং স্ত্রী-কন্যার জন্য আলাদা দরখাস্ত করিয়েছেন। তবে তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব চেয়ে কোনো দরখাস্ত করেছেন কী না, এ ব্যাপারে জানায়নি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

নাঈমুল ইসলামের বিরুদ্ধে তারেকের স্ত্রী জোবাইদার লিগ্যাল নোটিশ

আপডেট সময় ০১:৪৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮