ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান কোদাল দিয়ে কুপিয়েই দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা করে আকাশ থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত

নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই আগামী নির্বাচন: তোফায়েল

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য সংগ্রহে আয়োজিত এক সমাবেশে মন্ত্রী এ কথা বলেন।

বিএনপির উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন এ বছরের ডিসেম্বরেই হবে বলে নির্বাচন কমিশন ঘোষণা করেছে। আমি তাদের (বিএনপি) বলব সংবিধান অনুসারে যে নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে অংশগ্রহণমূলক করুন। তাঁর বাইরে আপনারা যত দাবি-দাওয়াই উত্থাপন করেন না কেন কখনোই সেই দাবি দাওয়া পূরণ হবে না। কারণ ক্ষমতাসীন দলের অধীনে, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।’

পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছগির আহমদ মাস্টারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে স্মৃতিচারণা করেন তোফায়েল আহমেদ। তিনি বলেন, “১৯৬৯ সালের আজকের এই দিনেই আমরা বঙ্গবন্ধুকে মুক্ত করে এনেছিলাম। সেই সময় ২৩ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে ১০ লাখ মানুষের সমাবেশে আমি সভাপতিত্ব করি। সেদিন বঙ্গবন্ধুকে ‘বঙ্গবন্ধু’ হিসেবে আমিই উপাধি দিয়েছিলাম।”

পশ্চিম ইলিশা হাওলাদার মার্কেট এলাকায় অনুষ্ঠিত এই সমাবেশে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার বক্তব্য দেন।

সমাবেশে ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে শত শত আওয়ামী লীগ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ

নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই আগামী নির্বাচন: তোফায়েল

আপডেট সময় ০৬:৩৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮