ঢাকা ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩ ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বিদেশি ঋণের সুদাসল পরিশোধে গেছে ৪৪৯ কোটি ডলার ধামরাইয়ে স্বামীর মারধরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার জুলাই গণহত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩

থানা থেকে ছিনিয়ে নিয়ে দুই ধর্ষককে পিটিয়ে হত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে উত্তেজিত জনতা থানা ভেঙে অভিযুক্তদের বের করে এনে নগ্ন করে শহর ঘোরায়। এরপর শহরের প্রাণকেন্দ্রে এনে পিটিয়ে দুই ধর্ষককে হত্যা করে ফেলে রাখা হয়। এঘটনা ঘটে ভারতের অরুণাচলের লোহিত জেলার ওয়াক্রো এলাকায়।

পুলিশ সূত্র সংবাদ মাধ্যমকে জানায়, নামগো মিসিং গ্রামের ৫ বছরের এক কন্যাশিশু গত ১২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল। ১৭ ফেব্রুয়ারি স্থানীয় চা বাগানের কাছে ঝোঁপের মধ্যে শিশুটির গলাকাটা, লাশ দেখতে পায় পুলিশ।

এ ঘটনায় গত রোববার টেঙাপানি গ্রাম থেকে সঞ্জয় সুবুর (৩০) ও জগদীশ লোহার (২৫) নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তারা দোষ স্বীকার করে জানায়, ধর্ষণ করার সময় মেয়েটি চিৎকার করছিল, তাই তার মাথা কেটে দেয়া হয়েছিল।

স্থানীয় অধিবাসীদের দাবি ছিল, জঘন্য অপরাধে অভিযুক্তদের জনতার হাতে তুলে দিতে হবে। কিন্তু পুলিশ তাদের ফাঁড়ি থেকে তেজু থানায় নিয়ে আসে। ভোরের দিকে সশস্ত্র অধিবাসীরা থানায় আক্রমণ চালায়। দরজা ভেঙে সুবুর ও লোহারকে ছিনিয়ে নেয় তারা। নগ্ন করে শহর ঘুরানো হয়। একসময় শহরের প্রাণকেন্দ্রে এনে পিটিয়ে হত্যা করা হয় তাদের। পরে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

এর আগেও ২০১৫ সালে ডিমাপুর জেল ভেঙে ধর্ষণে অভিযুক্ত এক যুবককে বের করে এনে উত্তেজিত জনতা একই কায়দায় নগ্ন করে শহর ঘোরায়। পরে ক্লক টাওয়ারে তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩

থানা থেকে ছিনিয়ে নিয়ে দুই ধর্ষককে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০১:৫৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮