ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনকে না খোঁচানোর নির্দেশ মোদির

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীন নিয়ে উত্তেজনাকর বার্তা না দিয়ে আলোচনার মাধ্যমে স্থিতিশীলতা আনার পক্ষে মত দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ডোকলামে চীন ও ভারতের সেনাদের মুখোমুখি অবস্থানের সমাধানে আলোচনার ওপর জোর দিয়েছেন নরেন্দ্র মোদি। এর জন্য বেইজিংয়ে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের দৌত্যের মাধ্যমে ডোকলাম সংকটের সমাধান সূত্র খোঁজার চেষ্টা করেছে মোদি সরকার।

আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা যাতে ভেস্তে না যায় সে জন্য প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সতীর্থ, সেনাপ্রধান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক-সহ সংশ্লিষ্ট সবাইকে মুখে কুলুপ আঁটারও নির্দেশ দিয়েছেন। এর আগে সেনাপ্রধান বিপিন রাওয়াত অথবা প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলির চীন-বিরোধী গর্জনে পরিস্থিতি কেবল ঘোলাটেই হয়েছে। কোনো সমাধানের দিশা মেলেনি। এর জন্য এবার স্বয়ং মোদি সবাইকে চুপ থাকার নির্দেশ দিয়েছেন।

ভারত চাইছে ডোকলাম থেকে পিছু হটবে ভারতীয় সেনা। কিন্তু পরিবর্তে চীনা সেনাকেও পিছু হটতে হবে। এছাড়া শিলিগুড়ি করিডর থেকে নামমাত্র দূরে তাদের পরিকাঠামো তৈরির কাজও বন্ধ রাখতে হবে। তবে এ বিষয়ে এখনো চীনের তরফ থেকে কোনো ইতিবাচক ইঙ্গিত আসেনি।

ভারতের কূটনৈতিক বিশ্লেষকদের দাবি, চীনা প্রেসিডেন্ট ভারতের সঙ্গে দরকষাকষিতে সুবিধাজনক জায়গা আদায় করে নিজের নেতৃত্ব বলিষ্ঠ করতে চাইছে। এছাড়া চীনের সুপ্রাচীন সমরগ্রন্থ ‘আর্ট অব ওয়ার’-এর একটি নীতি মেনে এই মনস্তাত্ত্বিক যুদ্ধে নয়াদিল্লিকে পরাস্ত করাটাও চীনা কৌশলের অংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চীনকে না খোঁচানোর নির্দেশ মোদির

আপডেট সময় ০৭:১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭