ঢাকা ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩ ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা : দাবানলে ছাই ৬০০ স্থাপনা, নিরাপদ আশ্রয়ে ৬০ হাজার মানুষ নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বিদেশি ঋণের সুদাসল পরিশোধে গেছে ৪৪৯ কোটি ডলার ধামরাইয়ে স্বামীর মারধরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

স্কুলের টয়লেট পরিষ্কার করলেন বিজেপির এমপি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শৌচালয় অভিযানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন মধ্যপ্রদেশের বিজেপির সংসদ সদস্য জনার্দন মিশ্র।

স্কুলের শৌচালয়ের প্যান নোংরায় আটকে গেছে, ছাত্ররা ব্যবহার করতে পারছে না। রোববার এ খবর শোনামাত্র তখনই স্কুলে ছুটে যান মধ্যপ্রদেশ বিজেপির রেওয়া জেলার সংসদ সদস্য জনার্দন মিশ্র। পরিস্থিতি দেখে কাউকে ডেকে হুকুম দেয়ার বদলে নিজেই কাজে নেমে যান তিনি। হাঁটু গেড়ে বসে খালি হাতে তুলে আনেন প্যানে জমে থাকা ময়লা।

সংসদ সদস্যের এ কার্যকলাপ ভিডিও করে টুইটারে পোস্ট করা হয়, যা এরই মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। তিন হাজারেরও বেশি মানুস এই ভিডিও দেখেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, জনার্দন মিশ্র প্যানের ওপর ঝুঁকে পড়ে মাটি সরাচ্ছেন।

এ মাটি জমে থাকার কারণেই প্যানটি আটকে গিয়েছিল। খবর টাইমস অব ইন্ডিয়ার। যতক্ষণ না নোংরা পুরো সরে গিয়ে জল দেখা যায়, ততক্ষণ একমনে এ কাজ করতে থাকেন জনার্দন মিশ্র।

তাকে নিয়ে ছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, প্রাথমিক স্কুলের এক ছাত্রের নখ কেটে দিচ্ছেন তিনি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝাচ্ছেন। নয়ি গড়হির আরেকটি সরকারি স্কুল পরিদর্শনে গিয়ে সংসদ সদস্য লক্ষ করেন, সেখানকার ছাত্ররা বেশিরভাগই গোসল না করে স্কুলে আসে। শরীর পরিষ্কার রাখার গুরুত্ব বোঝাতে এক ছাত্রকে তিনি স্কুলের সামনেই গোসল করিয়ে দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল

স্কুলের টয়লেট পরিষ্কার করলেন বিজেপির এমপি

আপডেট সময় ০৩:৪৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮