ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ববিতার অন্য প্রেম

আকাশ বিনোদন ডেস্ক:

  • ববিতার অন্য প্রেমের কথা জানা গেল।
  • প্রকৃতির প্রতি অন্য রকম ভালোবাসা তাঁর।
  • ঘরে-বাইরে সবখানে শৌখিন কৃষির সঙ্গে তাঁর বসবাস।

জনপ্রিয় চিত্রনায়িকা ববিতার অন্য প্রেমের কথা জানা গেল। প্রকৃতির প্রতি অন্য রকম ভালোবাসা তাঁর। ভালোবাসেন গাছ, পাখি। ঘরে-বাইরে সবখানে শৌখিন কৃষির সঙ্গে তাঁর বসবাস। সবুজে সবুজে ভরে তুলেছেন নিজের বাসা। বাসার সবখানেই গাছ। বারান্দাগুলোয় সতেজ ফুল আর পাতাবাহারের সৌন্দর্য। ছাদে অন্য এক পরিবেশ। এখানেও রয়েছে ফল, ফসল আর সৌন্দর্যময় গাছের সমাবেশ। আজ বৃহস্পতিবার বেলা ৩টা ৫ মিনিটে এই সবই দেখা যাবে চ্যানেল আইয়ে ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানে।

‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন শাইখ সিরাজ। তিনি জানান, ববিতার প্রাসাদতুল্য বাড়ি, কিন্তু মাটি থেকে বিচ্ছিন্ন নয়। বাড়ির লিভিং এরিয়া গিয়ে মিশেছে আকাশে। আর ঊর্ধ্বমুখী বনস্পতির নিচে সবুজের স্তর। এই নিয়ে ববিতার সংসার। প্রকৃতির প্রতি ববিতার এই অনুরাগের পেছনের আরেক সূত্র টেলিভিশন অনুষ্ঠান। দেশের অন্যতম জনপ্রিয় এই চিত্রনায়িকার স্বপ্ন, এই নগর সেজে উঠুক সবুজে, সৌরভে।

এই অনুষ্ঠানে ববিতা বলেন, কৃষির প্রতি অদম্য এই টান তাঁর ছোটবেলা থেকেই। এর মধ্যেই তিনি খুঁজে পেয়েছেন প্রকৃত ভালোবাসা আর জীবনের স্বাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

ববিতার অন্য প্রেম

আপডেট সময় ১১:৩১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮