ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

খালেদাকে দুর্বল করতে দীর্ঘদিন জেলে রাখার ষড়যন্ত্র হচ্ছে: মওদুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে রেখে কষ্ট দেয়া হচ্ছে। তিনি যাতে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন সেজন্য দীর্ঘদিন জেলে রাখার ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু আমাদের নেত্রী দুর্বল হবেন না। আদালতের মাধ্যমে আমরা তাকে মুক্ত করে আনব।

বুধবার দুপরে সুপ্রিমকোর্ট বার ভবনের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেয়ার প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত প্রতীকী অনশনে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, একটি ভুয়া, বানোয়াট ও মিথ্যা মামলায় কোনো সাক্ষ্যপ্রমাণ ছাড়া আমাদের নেত্রীকে সাজা দেয়া হয়েছে। এর বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব।

তিনি বলেন, আজ সাত দিন হয়ে গেলেও রাষ্ট্রযন্ত্রের কারণে আমরা এখনো রায়ের কপি পায়নি। রায় দেয়ার দিন সার্টিফায়েড কপি পাওয়ার জন্য আবেদন করেছি, তার পর রোববার, সোমবার, মঙ্গলবার রায় দেয়ার কথা বলা হলেও দেয়া হয়নি।

তিনি আরও বলেন, যত দিন খালেদা জিয়া মুক্তি না পাবেন, নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হবে আমরা আন্দোলন চালিয়ে যাব। দেশের ৮০ ভাগ মানুষ অপেক্ষায় আছে ভোট দেয়ার জন্য। আমরা শিগগিরই তাকে মুক্ত করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনব।

আইনজীবী তৈমূর আলম খন্দকারের সভাপতিত্বে প্রতীকী অনশন কর্মসূচিতে আইনজীবী ফজলুর রহমান, সুপ্রিমকোর্ট বারের সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল, সহসভাপতি উম্মে কুলসুম রেখা, খালেদা পান্না, মাওলানা আবদুর রকিব, রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজল, মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, শামীমা সুলতানা দিপ্তী, মতিলাল ব্যাপারী, মির্জা আল মাহমুদ প্রমুখ অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত

খালেদাকে দুর্বল করতে দীর্ঘদিন জেলে রাখার ষড়যন্ত্র হচ্ছে: মওদুদ

আপডেট সময় ১২:১৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮