ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ষড়যন্ত্র করে খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা যাবে না: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ষড়যন্ত্র করে খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা যাবে না। বুধবার দুপুর পৌনে ১টার দিকে অনশন ভাঙার ঘোষণা দেয়ার পর জাতীয় প্রেসক্লাব এলাকায় এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, নির্বাচনের বাইরে রাখতেই খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাদণ্ড দেয়া হয়েছে৷ তবে বিএনপি চেয়ারপারসন আইনগতভাবেই মুক্ত হয়ে আগামী নির্বাচনে অংশ নেবেন বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিবের অভিযোগ, সরকার খালেদা জিয়া ও বিএনপিকে বাইরে রেখে আবার একটি পাতানো নির্বাচন করতে চাইছে। কিন্তু খালেদা জিয়াকে ছাড়া এ দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।

বুধবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশজুড়ে দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করছে বিএনপি। তবে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের অনুরোধে ৩ ঘণ্টা আগেই দুপুর ১টায় অনশন কর্মসূচি শেষ করে দলটি।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এর পর থেকে তিনি নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত

ষড়যন্ত্র করে খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা যাবে না: ফখরুল

আপডেট সময় ০২:৪১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮