ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি পাকিস্তানিদের জন্য গর্বের: আতাউল্লাহ তারার সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন : মঈন খান বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছেন সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ কাঁঠাল দিয়ে সিঙ্গারা-সমুচা-কাবাব, ফল হবে দেশের শক্তিশালী রপ্তানি পণ্য: কৃষিমন্ত্রী যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড কবে সরানো হবে, জানালেন মন্ত্রী ফুটবল সংস্কৃতির বন্ধনে আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা সম্পর্ক

পুলিশের বাধায় ৩ ঘণ্টা আগেই শেষ বিএনপির অনশন

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে চলা অনশন কর্মসূচি নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে শেষ হয়ে গেছে। দুপুর পৌনে ১টার দিকে অনশন ভাঙার ঘোষণা দেয়ার পর জাতীয় প্রেসক্লাব এলাকায় অবস্থানরত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রেসক্লাব এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ অবস্থান করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের নিরাপদে সরিয়ে নেয়ার চেষ্টা করছেন।

বুধবার সকাল ১০টায় শুরু হওয়া অনশন কর্মসূচি বিকাল ৫টা পর্যন্ত চলার কথা ছিল। পরে বিএনপি নেতারা জানান ৪টা পর্যন্ত তারা অনশন করবেন।

তবে ১১টার পর সন্দেহভাজন নেতাকর্মীদের আটক করতে তৎপর হয় পুলিশ। একপর্যায়ে এক কর্মীকে আটক করলে অন্যদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ তাকে ছেড়ে দেয়।

পুলিশ বিএনপির অনশন কর্মসূচি সাড়ে ১২টার মধ্যে শেষ করতে বলে। পুলিশের এই নির্দেশের কথা জানতে পেরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ১২টা ২০ মিনিটে অনশনস্থল থেকে বের হয়ে আসেন। তিনি খুঁজতে থাকেন পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাদের।

কদম ফোয়ারার কাছে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদারকে খুঁজে বের করেন মির্জা ফখরুল।

উপকমিশনারকে তিনি অনুরোধ করে বলেন, আমরা ৫টা নয়, দুপুর ১টায় অবস্থান কর্মসূচি শেষ করব। দয়া করে আর বাধা দেবেন না। পুলিশও মির্জা ফখরুলের অনুরোধ মেনে নেয়। পরে পৌনে ১টার দিকে অনশন কর্মসূচির অবসান ঘটানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন: দেখলেই সেভেন আপ বলে অপমান করে, কোথাও কথা বলতে পারি না

পুলিশের বাধায় ৩ ঘণ্টা আগেই শেষ বিএনপির অনশন

আপডেট সময় ০২:০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮