ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

দয়া করে মাঠ ছেড়ে পালাবেন না: বিএনপিকে নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচন হলে নিরপেক্ষ নির্বাচন হয়। আমরা সব সময় সুষ্ঠু নির্বাচন করি। রংপুরে আমরা হেরে গেছি, মেনে নিয়েছি। আগামী নির্বাচনে দয়া করে খালেদা জিয়ার দল মাঠ ছেড়ে পালাবেন না। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না।

২২ ফেব্রুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মঙ্গলবার আওয়ামী লীগের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার বিকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই জনসভার আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে জনসভায় দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠাণ্ডু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আখতার জাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ বক্তব্য দেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জনসভা পরিচালনা করেন।

নাসিম বলেন, নির্বাচন আসছে। আবার চক্রান্ত শুরু হয়েছে। নতুন ফর্মুলা দেয়া হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করব না। ওই ফর্মুলায় কোনো কাজ হবে না। তত্ত্বাবধায়ক সরকার আসবে না, আসার কোনো সম্ভাবনা নেই।

বিএনপি এবার নির্বাচনে না এলে তাদের ‘বাটি চালান’ দিয়েও খুঁজে পাওয়া যাবে না মন্তব্য করে তিনি বলেন, মানুষ আন্দোলন চায় না। হরতাল-মিছিল চায় না। অবরোধ চায় না।

আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে আছেন। আমরা তাকে জেলে পাঠাইনি। আদালত রায় দিয়েছেন। তিনি জেলে গেছেন। খালেদা জিয়ার মামলা আমরা করিনি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদক মামলাটি করেছিল। আদালতে বিচার হয়েছে।

মোহাম্মদ নাসিম বলেন, বিচারের বাণী নীরবে-নিভৃতে কেঁদেছে ২১ বছর। বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের প্রতিষ্ঠিত করেছিলেন। আজ তার দলের নেতারা ন্যায়বিচার চান। খালেদাকে সাজা আমরা দেইনি। তাকে মুক্তিও আমরা দিতে পারব না। যদি মুক্তি পান, আদালতে পাবেন। আমাদের কিছু করার নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

দয়া করে মাঠ ছেড়ে পালাবেন না: বিএনপিকে নাসিম

আপডেট সময় ১০:৫২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮