ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ইন্টারপোলের মাধ্যমে তারেককে গ্রেফতার হবে: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে দেশের বিরুদ্ধে চক্রান্তকারী হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে মাগুরায় নোমানি ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত কর্মিসভায় তিনি এ দাবি জানান। মাগুরা শহরে জেলা আওয়ামী লীগ সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবউল আলম হানিফ।

সরকারের উন্নয়নের নানা ফিরিস্তি তুলে ধরার পাশাপাশি বিএনপিকে মিথ্যাচারি, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের দল হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর তারেক জিয়া প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে সারা বিশ্বের মাফিয়া ডনদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, বিশ্ব সন্ত্রাসী সেই তারেককে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। তিনি বিদেশে পালিয়ে থেকে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করার পরিকল্পনায় ব্যস্ত রয়েছেন। এ কারণে ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি করছি।

কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বলেন, জিয়া অরফানেজ মামলার রায়কে সামনে রেখে বিএনপি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা ওই মামলাটির পেছনে আওয়ামী লীগের হস্তক্ষেপ রয়েছে এমন বিভ্রান্তিকর কথা দেশের সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে বেড়াচ্ছে।

তিনি বলেন, মামলাটি হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের সময়ে। আওয়ামী লীগও মামলাটি করেনি, শেখ হাসিনাও করেননি। দীর্ঘ ১০ বছর মামলাটি চলার পর আদালত খালেদা জিয়া আর তার পুত্রসহ অন্যান্যদের সাজা দিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ চাইলে এই মামলায় অনেক আগেই তাদের সাজা দিতে পারতো।

সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, সংসদ সদস্য মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহ্হাব, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লাইলা জলি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, দফতর সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, প্রচার সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

ইন্টারপোলের মাধ্যমে তারেককে গ্রেফতার হবে: হানিফ

আপডেট সময় ১০:৪৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮