ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

শামসুজ্জামান দুদুর জামিন নামঞ্জুর

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর রমনা থানায় নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম একেএম মঈন উদ্দিন সিদ্দিকী এ আদেশ দেন। এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে শামসুজ্জামান দুদুকে হাজির করানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানা পুলিশের এসআই সুদীপ কুমার ঘোষ তাকে আটক রাখার আবেদন করেন।

ওই আবেদনের প্রেক্ষিতে শামসুজ্জামান দুদুর আইনজীবী সানাউল্লাহ মিয়া জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন খারিজ করে শামসুজ্জামান দুদুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন শেষে বাসায় ফেরার পথে মৎস্য ভবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

শামসুজ্জামান দুদুর জামিন নামঞ্জুর

আপডেট সময় ০৬:২৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮