ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্মসমর্পণ করলেন জাহের আলভী আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: মীর শাহে আলম যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি পাকিস্তানিদের জন্য গর্বের: আতাউল্লাহ তারার সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন : মঈন খান বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছেন সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ কাঁঠাল দিয়ে সিঙ্গারা-সমুচা-কাবাব, ফল হবে দেশের শক্তিশালী রপ্তানি পণ্য: কৃষিমন্ত্রী যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

খালেদাকে পরিত্যক্ত কারাগারে রেখে সরকারের মানবাধিকার লঙ্ঘন: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে সাধারণ কয়েদির মতো রেখে সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ অবস্থায় খালেদা জিয়াকে গণআন্দোলনের মাধ্যমে মুক্ত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অবস্থান কর্মসূচিতে এ আহ্বান জানান ফখরুল।

দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ড নিয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করছেন বিএনপি ও ২০ দলের নেতাকর্মীরা।

কর্মসূচিটি প্রথমে জাতীয় প্রেসক্লাব চত্বরে ও পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে করার চেষ্টা করেছিল বিএনপি। কিন্তু দুই জায়গায় অনুমতি না পেয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান পালন করছে দলটি।

এতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন। তারা খালেদা জিয়াকে মা সম্বোধন করে নানা স্লোগান দিয়ে নয়াপল্টন এলাকা মুখরিত করে তোলেন। এর মধ্যে তরুণ কর্মীদের মুখে মুখে ফিরে- ‘বন্দি আছে আমার মা, ঘরে ফিরে যাব না’ স্লোগানটি।

অবস্থান কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান নেতৃত্ব দিচ্ছেন।

এতে আরো্ উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আবদুল আউয়াল মিন্টু ও এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জয়নাল আবদীন ফারুক, হাবিবুর রহমান হাবিব ও আবুল খায়ের ভূঁইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও শহীদুল ইসলাম বাবুল, তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক কাদের গণি চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, ছাত্রদলের সহসভাপতি আলমগীর হাসান সোহান, নাজমুল হাসান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্মসমর্পণ করলেন জাহের আলভী

খালেদাকে পরিত্যক্ত কারাগারে রেখে সরকারের মানবাধিকার লঙ্ঘন: ফখরুল

আপডেট সময় ০১:১৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮