ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শত্রুর রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শত্রুর বিমানবাহী রণতরীগুলো মোকাবেলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাত হানার ক্ষমতা বাড়াচ্ছে ইরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামি বলেছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতা বাড়ানোর কৌশল গ্রহণ করা হয়েছে। ইরানের টিভি চ্যানেল খবরকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল সালামি বলেন, শত্রুর হুমকি মোকাবেলার একটি উপায় হলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা বাড়ানো। ইরানের বিশেষজ্ঞরা সাগরে শত্রুদের অবস্থান চিহ্নিত করার সক্ষমতা জোরদার করেছে। এর ফলে ইরানের বিরুদ্ধে বিমানবাহী রণতরী ব্যবহারের পরিকল্পনা কাজে আসবে না। শত্রুর রণতরী ক্ষেপণাস্ত্র হামলায় গুড়িয়ে দেয়া হবে।

তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় উদ্বিগ্ন হয়ে যুক্তরাষ্ট্র এখন ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করে দেয়ার ষড়যন্ত্র চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ও তার কয়েকটি মিত্র দেশ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে নানা অপপ্রচার চালালেও তেহরান সব সময় বলে আসছে, প্রতিরক্ষার জন্য এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। কোনো দেশের ওপর আগ্রাসন চালানোর কোনো ইচ্ছে ইরানের নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শত্রুর রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইরান

আপডেট সময় ০৯:৩২:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮