ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাইকো দুর্নীতি মামলায় আমি অব্যাহতি পাওয়ার হকদার: মওদুদ

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, নাইকো দুর্নীতি মামলায় আমাকে মিথ্যাভাবে জড়ানো হয়েছে। আমার বিরুদ্ধে প্রসিকিউশনের আনা অভিযোগ মিথ্যা। আমি এ মামলা থেকে অব্যাহতি পাওয়ার হকদার।

রোববার রাজধানীর বকশীবাজারে স্থাপিত ঢাকার নয় নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মাহমুদুল হাসানের আদালতে মামলার চার্জ শুনানিতে এসব কথা বলেন তিনি।

এদিন ব্যারিস্টার মওদুদ আহমদ নিজেই নিজের পক্ষে চার্জ শুনানি করেন। আংশিক শুনানি শেষে বিচারক পরবর্তী শুনানির জন্য আগামী ১১ মার্চ দিন ধার্য করেন। ওই দিন খালেদা জিয়াসহ অপর আসামিদের চার্জ শুনানির জন্যও ধার্য রয়েছে।

অপরদিকে এদিন মামলার অপর আসামি খালেদা জিয়া এসএসসি পরীক্ষা থাকায় আদালতে না আসায় সময় আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। আদালত খালেদা জিয়ার সময় আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য ওই দিন ধার্য করেন।

আদালত সূত্র জানায়, মামলার চার্জ শুনানিতে গিয়াস উদ্দিন আল মামুনসহ ৫ আসামির পক্ষে অব্যাহতির আবেদন করেছেন তাদের আইনজীবীরা। অপরদিকে খালেদা জিয়াসহ ৫ আসামির পক্ষে চার্জ শুনানি হয়নি।

সূত্র আরও জানায়, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির করে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা ক্ষতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের তৎকালীন সহকারী পরিচালক (বর্তমানে উপপরিচালক) মুহাম্মদ মাহবুবুল আলম বাদি হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ২০০৮ সালের ৫ দুদকের তৎকালীন সহকারী পরিচালক (বর্তমানে উপপরিচালক) এসএম সাহিদুর রহমান মে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। চার্জশিটে খালেদা জিয়াসহ ১১ জনকে আসামি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নাইকো দুর্নীতি মামলায় আমি অব্যাহতি পাওয়ার হকদার: মওদুদ

আপডেট সময় ০৯:১০:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮