ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কারাগারে কত জায়গা আছে আমরা দেখব: আলাল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা শেষে দলটির যুগ্ম–মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল রুদ্ধদ্বার বৈঠকের বিষয়ে বলেছেন, ‘আমরা বলেছি বাংলাদেশের কারাগারে কত জায়গা আছে, কত গ্রেপ্তার করতে পারে সেটার পরীক্ষা দেওয়ার সময় এসেছে বিএনপির। সমস্ত জেলায় যার যার এলাকায় সঠিক দায়িত্ব পালন করে রাজপথে অবস্থান নেবে ৮ ফেব্রুয়ারি।’

বিএনপির নতুন কমিটির প্রথম নির্বাহী বৈঠক শনিবার রাজধানীর লা মেরেডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুরের পর অনুষ্ঠিত হয় রুদ্ধদ্বার বৈঠক। সেখানে বিএনপির নির্বাহী কমিটির সদস্যরা বক্তব্য দেন।

সন্ধ্যায় বৈঠক শেষে আলাল সাংবাদিকদের বলেন, ‘নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, এটার নিন্দা আমরা জানাচ্ছি। তবে নেতাকর্মীদের সুযোগ এসেছে পরীক্ষা দেওয়ার ‘

নির্বাহী কমিটির বৈঠকে কী আলোচনা হলো এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলাল বলেন, ‘আজকের আলোচনা ছিল একটু ব্যতিক্রমী। কোনো বক্তা নিজের সমস্যা, নিজের ক্ষোভ-দুঃখের কথা বলেননি। যে আশঙ্কার মধ্যে আছে বেগম খালেদা জিয়াকে এবং বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে রাখার সেটা প্রতিরোধ করার জন্য কার কী দায়িত্ব সেটাই নেতারা বলেছেন। সেখানে বিভিন্ন রকমের পরামর্শ এসেছে।’

৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন নির্দিষ্ট কোনো কর্মসূচি দেয়া হয়েছে কি না এ ব্যাপারে আলাল বলেন, ‘শুধু ৮ তারিখ নয়, আমরা এখন থেকে নিয়মিত মাঠে থাকবো। ৮ তারিখ রায় ঠিক থাকলে এক রকম হবে। তারিখ পরিবর্তন হলে আরেক রকম হবে।’

আপনারা কি ধারণা করছেন ৮ ফেব্রুয়ারি রায় হবে না? জবাবে আলাল বলেন, ‘অনেক সময় রায়ের তারিখ পরিবর্তন হয়।’

রায়ে সাজা হলে কী কর্মসূচি হাতে নেয়া হতে পারে এমন প্রশ্নে আলাল বলেন, ‘কোনো সিদ্ধান্ত হয়নি। অবস্থার পরিপ্রেক্ষিতে দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে সেটা পালনের নির্দেশনা আসবে। সবাই সচেষ্ট থাকবে সেটা পালন করতে।’

খালেদা জিয়া বলেছেন তিনি না থাকতে পারলে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবে এ প্রসঙ্গে আলাল বলেন, ‘সেই নির্দেশনা খালেদা জিয়া যথাসময়ে দেবেন কোন স্তরের নেতা সরে গেলে কোন স্তর আসবে। এগুলো যথাসময়ে আপনারা জানবেন।’

রুদ্ধদ্বার বৈঠকের বিষয় সম্পর্কে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান সাংবাদিকদের বলেন, ‘সবাই রায়ের বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন। বেগম খালেদা জিয়া বলেছেন কী রায় হবে সেটা জজ সাহেব জানেন। আমি ৮ তারিখ আদালতে হাজির হবো এবং আপনারা সবাই সেদিন শান্তিপূর্ণ থাকবেন। কোনো ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করবেন না। শান্তিপূর্ণ আন্দোলন হবে।’

বিএনপির এই নেতা জানান, খালেদা জিয়া বিশ্বাস করেন তিনি এই মামলায় ন্যায়বিচার পাবেন। সেটা তিনি নেতাদের জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কারাগারে কত জায়গা আছে আমরা দেখব: আলাল

আপডেট সময় ০৯:৪৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮