ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাঁচ তারকা হোটেলে মিটিং করা দল জনগণের হতে পারে না: হাছান

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপিকে ‘জাম্বু জেট মার্কা’ দল অভিহিত করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তারা এখন পাঁচ তারকা হোটেলে মিটিং করে। যারা পাঁচ তারকা হোটেলে মিটিং করে তারা জনগণের দল হতে পারে না।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ আয়োজিত জঙ্গিবাদ সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও শ্রমিক সমাজ-শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল পাঁচ তারকা হোটেলে মিটিং করে এটি আমরা কল্পনাও করতে পারি না। বিএনপির জাম্বু জেট মার্কা কার্যনির্বাহী কমিটির প্রথম সভা হোটেল লা-মেরিডিয়ানে তিন বছর পর হতে যাচ্ছে। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা প্রতি দুই মাসে একটি হয়। সুতরাং যারা রাজনৈতিক দলের সভা পাঁচ তারকা হোটেলে করে এরা জনগণের প্রতিনিধিত্ব করে না, এরা জনগণের দল নয় এরা লুটেরাদের দল, এরা শ্রমিকের দল নয়, শ্রমিকের রক্তচোষাদের দল।

বাংলাদেশের সংবিধান কোন শিলায় তৈরি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাম্প্রতিক বক্তব্যের জবাবে আওয়ামী লীগের মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের দোঁয়াশ মাটি থেকে উৎসরিত জনগণের স্বার্থে এ সংবিধান। আপনারা ভারত, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়ার উদাহরণ দেন সেখানে যেমন তত্ত্বাবধায়ক সরকার নাই বাংলাদেশেও নির্বাচনকালীন সময়ে সংবিধান অনুযায়ী শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবেন এবং বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্বপালন করবেন। আপনাদের আবদার রক্ষার্থে সংবিধানের কোনো ব্যত্যয় হবে না।

আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ যাতে না হয় সেই লক্ষে নাকি তাদের গ্রেফতার করা হচ্ছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, আপনারা পুলিশের ওপর হামলা চালাবেন, পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই করবেন, পুলিশের অস্ত্র কেড়ে নেবেন এবং সেই অস্ত্র ভেঙে দেবেন আর আপনাদের গ্রেফতার করা যাবে না। এটা কোন ধরনের আইন,আমার বোধগম্য নয়। সুতরাং শুধু যারা পুলিশের ওপর হামলা চালিয়েছে তাদের গ্রেফতার করলে হবে না। তাদের যারা নির্দেশ দিয়েছে তাদের নেতাদেরও গ্রেফতার করতে হবে। আর আমরা চাই, আপনারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করে আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন।

আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের আগামী ৭, ৮, ৯ ফেব্রুয়ারি মাঠে থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, আগামী ৭, ৮, ৯, ফেব্রুয়ারি আমরা রাজপথে থাকব যদি আবারও শ্রমজীবী মানুষের ওপর পেট্রলবোমা নিক্ষেপ করা হয়, হামলা করা হয়, সেই হামলা প্রতিহত শুধু নয়, হামলাকারীদের ধরে আইনশৃংখলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। আয়োজক সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইনসুর আলী, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েলসহ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাঁচ তারকা হোটেলে মিটিং করা দল জনগণের হতে পারে না: হাছান

আপডেট সময় ১১:০০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮