ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জেলখানায় থেকে নির্বাচন করলে সমস্যা কি: খালেদাকে এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

খালেদা জিয়ার মামলার রায় প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি থেকে নির্বাচন করেছি জেলখানার মধ্য থেকেই। আমরা ৫০টি আসনে জয়ী হয়েছিলাম। জেলখানায় থেকে নির্বাচন করলে সমস্যা কি?

শুক্রবার দুপুরে ময়মনসিংহ সদরের চরখরিচায় জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়ার বার্ষিক ওয়াজ মাহফিলে যোগদান করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে আমার কোনো মতামত নেই। তবে খালেদা জিয়ার আদালতের রায় মেনে নিতে হবে।

তিনি বলেন, খালেদা জিয়া আমার নামে ৪২টি মামলা দিয়েছিলেন। অনেক রায় হয়েছে, মেনে নিয়েছি মাথা পেতে। আমার স্ত্রী-পুত্র পরিবারকে জেলে দেয়া হয়েছিল, তা সত্ত্বেও জাতীয় পার্টি থেকে নির্বাচন করেছি জেলখানার মধ্য থেকেই।

এরশাদ বলেন, জাতীয় পার্টি গণতান্ত্রিক দল। নির্বাচন বিশ্বাস করে। গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখতে নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। এজন্য জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী তালিকা প্রস্তুত করে রেখেছে। আগামী নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করবে, তা দলীয় ফোরামে সিদ্ধান্ত হবে।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে আসবে কিনা সেটা তাদের ব্যাপার। তারা আসতেও পারে, না-ও আসতে পারে। আমরা নির্বাচন করব, আমরা নির্বাচনমুখী দল। অনেক প্রতিকূল অবস্থার মধ্যে আমরা নির্বাচন করেছি। আমি ছয় বছর জেলে ছিলাম। দুটো নির্বাচন জেল থেকেই করেছি।

পরে মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে স্থানীয় ওয়াজ মাহফিলেও বক্তব্য রাখেন এরশাদ।

এ সময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যানের সাবেক উপদেষ্টা ডা. কে আর ইসলাম, মহানগর জাপার আহ্বায়ক জাহাঙ্গীর আহমেদ, সদর জাপার সেক্রেটারি ইদ্রিস আলী, যুব সংহতির মহানগর সভাপতি হারুন অর রশীদ, ছাত্র সমাজের সভাপতি মো. বিল্লাল হোসেনসহ স্থানীয় জাপা নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জেলখানায় থেকে নির্বাচন করলে সমস্যা কি: খালেদাকে এরশাদ

আপডেট সময় ০৮:৫৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮