ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জনগণের মনে ক্ষোভের সাইক্লোন: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির প্রতি নিরাপত্তা বাহিনীর ‘অত্যাচার’ আর বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির হতে দেখে জনগণের মধ্যে ক্ষোভের সাইক্লোন বয়ে যাচ্ছে বলে মনে করেন রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার নয়াপল্টনের দলীয় কার্যালায়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এই কথা বলেন।

গত মঙ্গলবার হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজন ভ্যানে বিএনপি কর্মীদের হামলার পর পুলিশের অভিযানে দলটির নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলন ডাকেন বিএনপি নেতা।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচার শুরুর করারও সমালোচনা করেন রিজভী। বলেন, ‘রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা অন্যায়ভাবে ব্যবহার করে প্রধানমন্ত্রী ভোট চাইবেন আর দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী আদালতে হাজিরা দিতে থাকবেন, এই বৈপরিত্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জনগণের মনে ক্ষোভের সাইক্লোন বয়ে যাচ্ছে।’

আগামী ৮ ফেব্রুয়ারির রায়ে খালেদা জিয়াকে সাজা দেয়া হলে রুখে দাঁড়ানোরও হুঁশিয়ারি দেন রিজভী। বলেন, ‘বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জাল নথির সাজানো মামলায় বিচারের নামে প্রতিহিংসা চরিতার্থ করার বিচার জাতীয়তাবাদী শক্তি ও জনগণ সকল নিপীড়ণ-নির্যাতন সহ্য করে প্রতিবাদে-প্রতিরোধে বাধার বিন্ধ্যাচলের ন্যায় দাঁড়াবে।’

‘সরকারের পেটোয়া বাহিনীদের নিক্ষিপ্ত গুলি বুকে বরণ করে নিয়েও নীতি, আদর্শ, গণতন্ত্র ও জাতীয়তাবাদী চেতনায় বলিয়ান বিএনপি নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের নেত্রীর বিরুদ্ধে কোন নেতিবাচক সিদ্ধান্ত মেনে নেবে না।’

মঙ্গলবার প্রিজন ভ্যানে হামলার পর আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের নিন্দা জানিয়ে রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী যেন প্রতিযোগিতায় নেমেছে কে কতটা বিএনপি নেতাকর্মীকে নির্যাতন করতে পারে। যেন প্রধানমন্ত্রীকে খুশি করতেই তারা নির্দয়তার সীমা অতিক্রম করছে।’

‘আইনশৃঙ্খলা বাহিনী নিঃসন্দেহে এখন আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী। আওয়ামী চেতনায় লালিত এই বাহিনীগুলো যেন বিরোধী দলকে মাটির সাথে মিশিয়ে দেয়ার জন্যই সরকার প্রধানের কাছে শপথ করেছে।’

আইনশৃঙ্খলা বাহিনীর ‘বিবেকহীনতা’ এখন জাতি ও জনগণের জন্য সবচেয়ে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করেন রিজভী।

সিলেটে প্রধানমন্ত্রীর জনসভাকে নির্বাচনী আইনের লংঘন বলে দাবি করেন রিজভী। বলেন, ‘প্রধানমন্ত্রীর ভোট চাওয়ার বক্তৃতায় তিনি নিজে প্রমাণ করছেন যে তার নেতৃত্বাধীন সরকার কতটা বিবেকহীন, স্বার্থপর ও দায়িত্বজ্ঞানহীন। বেগম খালেদা জিয়াকে বারবার আদালতে হাজিরা দিতে বাধ্য করতে যে নিষ্ঠুর হয়রানির দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে তা কারো অগোচরে নেই।’

জ্যেষ্ঠ নেতা-কর্মীদের বাসায় তল্লাশি নিন্দা জানিয়ে বিএনপির গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জনগণের মনে ক্ষোভের সাইক্লোন: রিজভী

আপডেট সময় ০২:২৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮