ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

অলিখিতভাবে বাকশালের পথে সরকার: মোশাররফ

অাকাশ জাতীয় ডেস্ক:

ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতা খর্ব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বাকশালী কায়দায় অতীতে যেভাবে সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করা হয়েছিল, আজও এ আইনের মাধ্যমে তা করা হচ্ছে। কারণ সরকার অলিখিতভাবে বাকশালের পথেই হাঁটছে।

মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রস্তাবিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’-এর খসড়ার বিষয়ে এ মন্তব্য করেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া আইসিটি আইনের ৫৭ ধারার চেয়েও ‘ভয়ংকর’। কেননা, যে যে কাজের কারণে ৫৭ ধারায় অভিযুক্ত করা যেত, সেসব কাজকে এই আইনে সম্প্রসারিত করা হয়েছে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা মনে করি, এটি বাকশালের ধ্যানধারণায় সংবাদপত্র এবং মুক্তমনের ব্যক্তিদের মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করার জন্য এটি করা হয়েছে। আমরা মন্ত্রিসভায় এই আইনের খসড়া অনুমোদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

বিএনপির এই নেতা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ও বিএনপিকে বাইরে রেখে নেতাকর্মীদের জেলে রেখে এই দেশের জনগণ আবার ২০১৪ সালের মতো নির্বাচন হতে দেবে না। ৮ ফেব্রুয়ারির ওপর নির্ভর করছে আগামী দিনের রাজনীতি, আগামী দিনের নির্বাচন। খালেদা জিয়াকে ছাড়া, বিএনপিকে ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না,হতে দেওয়া হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

অলিখিতভাবে বাকশালের পথে সরকার: মোশাররফ

আপডেট সময় ০৮:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮