ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

খালেদার কাছে জেল কোনো ব্যাপার নয়: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে জেল কোনো ব্যাপার নয় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, তাকে (খালেদা জিয়া) সরকার কখনও হারাতে পারবে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তিনি (খালেদা) জেলে গেছেন, এক বছর জেলে খেটেছেন। জেল তার কাছে কোন ব্যাপার নয়।’ সোমবার দুপুরে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার আশঙ্কা করছে বিএনপি। তাদের দলের নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দিতেই সরকার আদালতকে ব্যবহার করছে বলে অভিযোগ সংসদের বাইরে থাকা দলটির।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ যখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, ভোটের সিল মেরে তারা যখন গণেশ উল্টে দেয়ার পরিকল্পনা করছে তখনই সরকার খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়।’

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালতে পর্যাপ্ত সময় না পাওয়ার অভিযোগও করেন বিএনপি মহাসচিব। বলেন, ‘আইনজীবীদের অনেকের যুক্তি বাকি ছিল। হঠাৎ করে মামলার রায়ের তারিখ ঘোষণা করেছে।’

খালেদা জিয়াকে গণতন্ত্র এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক আখ্যা দিয়ে ফখরুল বলেন, ‘তিনি লড়াই করেছেন। উড়ে এসে জুড়ে বসেননি।’ ‘বিএনপি টিকে আছে টিকে থাকবে। খালেদা জিয়া টিকে থাকবেন। তাকে পরাজিত করা যাবে না।’

জনগণ তো জিয়া পরিবারের দিকে তাকিয়ে আছে দাবি করে ফখরুল বলেন, ‘জীবনের শেষ নি:শ্বাস পর্যন্ত আমরা বেগম খালেদা জিয়ার সাথে আছি, থাকব।’

আন্দোলনের ‘সুনামি’র স্বপ্ন ফখরুলের

বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনের ‘সুনামি’ সৃষ্টি করতে চান মির্জা ফখরুল। তার বিশ্বাস এটা করতে পারলে পতন হবে আওয়ামী লীগ সরকারের। বিএনপি নেতা বলেন, ‘বেগম খালেদা জিয়ার যে যুদ্ধ তা দেশের মানুষের স্বাধীনতার যুদ্ধ। জনগণকে স্রোতের মতো নিয়ে আসতে হবে, সুনামি সৃষ্টি করতে হবে।’

আন্দোলনেই আওয়ামী লীগকে হারনোর স্বপ্ন দেখছেন ফখরুল। বলেন, আইয়ুব খানের যেভাবে পতন হয়েছে, এরশাদের যেভাবে পতন হয়েছে সেভাবে শেখ হাসিনারও পতন হবে। কোনো একনায়ক, অত্যাচারী বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। পতন তার হবেই।’

ফখরুল বলেন, আউয়ুব খান বিলবোর্ড দিয়ে উন্নয়ন দশক পালন করতেন। একইভাবে শেখ হাসিনাও করছেন। আজকে যে বিলবোর্ড তা তিন মাস থাকবে নাকি এক মাস থাকে উপরওয়ালা জানেন।’ ‘সূর্য উঠবেই, এর কোনো ব্যতিক্রম হবে না। অন্ধকার কেটে আলো আসবেই।’

সাহস না হারানোর পরামর্শ

এখন পর্যন্ত আন্দোলনে বিএনপি সাফল্য না পেলেও নেতা-কর্মীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন ফখরুল। বলেন, ‘গণতন্ত্রের আন্দোলনে একদিনে জয়ী হওয়া যায় না। আপনারা একটি দানবের বিরুদ্ধে আন্দোলন করছেন।’ ‘এ ফ্যাসিস্ট সরকার গুম করে, খুন করে, মিথ্যা মামলা দিয়ে ত্রাস সৃষ্টি করে। কিন্তু এ দানবকে সরাতে হবে। পরাজিত করতে হবে।’

নেতা-কর্মীদের সাহসী হওয়ার পাশাপাশি জনগণকেও সাহসী করার পরামর্শ দেন ফখরুল। বলেন, ‘আপনাদেরজনগণের কাছে যেতে হবে। জনগণ নামলে তখন আন্দোলন সফল হবে। তারা বুঝে, তাদেরকে সাহস দিতে হবে।’ ‘এ দানবকে সরাতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মনের মধ্যে দৃঢ়তা তৈরি করতে হবে। এ দানবকে নয়ত আমরা সরাতে পারব না।’

আন্দোলনের ব্যর্থতার কারণ ব্যাখ্যা করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আন্দোলন করেছি। কিন্তু রাষ্ট্র জনগণকে এভাবে দমন করলে সবসময় পরাজিত করা যায় না।’ হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

খালেদার কাছে জেল কোনো ব্যাপার নয়: ফখরুল

আপডেট সময় ১০:৩৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮