ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির ‘শান্তি ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করবে ইরান-যুক্তরাষ্ট্র’ কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রতিমন্ত্রী মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় সেই মহিষের পাশে দেখতে চান হানজালা এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা নিয়ে বই প্রকাশিত

অাকাশ জাতীয় ডেস্ক:

বাঙালি জাতির অন্যতম শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে লাখো প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন তৎকালীন বাঙালি পুলিশ সদস্যরা। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের জন্য স্থাপিত হয়েছে ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’।

মুক্তিযুদ্ধে পুলিশের সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রকাশ করেছে ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’ নামে একটি বই। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক সোমবার বিকালে পুলিশ সদরদপ্তরে বইটির মোড়ক উন্মোচন করেন।

আইজিপি বলেন, মুক্তিযুদ্ধে পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। বঙ্গবন্ধুর উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে তৎকালীন পুলিশের বাঙালি সদস্যরা ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাক বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। মুক্তিযুদ্ধে পুলিশের অবদান এবং সত্যিকার ইতিহাস জানার জন্য ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’ বইটি প্রকাশ করা হয়েছে। পুলিশ প্রধান আশা প্রকাশ করে বলেন, নবীন পুলিশ সদস্যরা এ বইয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধে তাদের পূর্বসূরিদের গৌরবগাঁথা, তাদের কৃতিত্ব এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে পারবেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান, মো. মঈনুর রহমান চৌধুরী ও মীর শহীদুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রকাশিত ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’ বইটি সম্পাদনা করেছেন পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান। অফসেট পেপারে ছাপা বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে তিনশ টাকা। বইটির পরিবেশক পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড।

আইজিপি এ কে এম শহীদুল হক সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। এ সময় তিনি তার কর্মকালীলে বাংলাদেশ পুলিশের কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

তিনি পুলিশ বাহিনীর উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। প্রধানমন্ত্রী আইজিপির সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করেন।

পরে তিনি বঙ্গবভনে রাষ্ট্রপতি মো আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। তিনি রাষ্ট্রপতিকে পুলিশের বর্তমান ও ভবিষৎ কার্যক্রম সম্পর্কে অবগত করেন।

এছাড়া, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন নেতারা সোমবার দুপুরে পুলিশ সদরদপ্তরে আইজিপি এ কে এম শহীদুল হককে বিদায়ী শুভেচ্ছা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন

মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা নিয়ে বই প্রকাশিত

আপডেট সময় ১০:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮