ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজউকের প্রাক্তন চেয়ারম্যানসহ আটজনের বিরুদ্ধে দুদকের মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকারি সম্পত্তি ব্যক্তির নামে বরাদ্দ দেয়ার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রাক্তন চেয়ারম্যান হুমায়ুন খাদেমসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অবৈধ বরাদ্দ প্রদান ও দখলে রেখে ইমারত নির্মাণের দায়ে দণ্ডবিধি ৪০৯, ১০৯ ও ৪২০ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনে সোমবার ঢাকার মতিঝিল থানায় দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর গুলশান এলাকার ৪৮.৬০ শতাংশ সরকারি সম্পত্তি কথিত আমির হোসেন দেওয়ান, মোশাররফ হোসেন, জাকারিয়া চৌধুরী ও মশিউর রহমানকে বরাদ্দ দেওয়া হয়। জাকারিয়া চৌধুরী ও মশিউর রহমান প্লটের দখলে রয়েছেন এবং দুটি প্লট হাতবদল হয়েছে।

দুদকের অনুসন্ধানে রাজউক কর্মকর্তাদের যোগসাজশে সরকারি পরিত্যক্ত সম্পত্তি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে সূত্র জানায়।

অভিযোগের ভিত্তিতে রাজউকের প্রাক্তন চেয়ারম্যান হুমায়ুন খাদেম, সংস্থাটির প্রাক্তন উপ-পরিচালক (এস্টেট) এ আর ভূইয়া, প্লট বরাদ্দ পাওয়া আমির হোসেন দেওয়ান, এ কে এম সহিউজ্জামান, সহিউজ্জামানের স্ত্রী কামরুন নেছা, মো. মোশাররফ হোসেন, মো. জাকারিয়া চৌধুরী ও মশিয়ার রহমানের বিরুদ্ধে দুদক এ মামলা দায়ের করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজধানীর গুলশান মডেল টাউনের ৮৩ নম্বর রোডে ৪৮.৬০ শতাংশের প্লটটির (৬ নম্বর এনইজি প্লট) মালিক ছিল প্রিন্স করিম আগা খানের মালিকানাধীন পিপলস জুট মিল। ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে সম্পত্তিটি পরিত্যক্ত ঘোষিত হওয়ায় এর মালিক হয় সরকার। ১৯৯২ সালে এখানে নতুন চারটি প্লট করা হয় যেগুলোর হোল্ডিং নম্বর হচ্ছে- ২৮, ২৮(এ), ২৮(বি) ও ২৮(সি)।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজউকের প্রাক্তন চেয়ারম্যানসহ আটজনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় ১০:২৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮