ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যৌন কেলেঙ্কারির দায় নিয়ে শীর্ষ রিপাবলিকান নেতা স্টিভের পদত্যাগ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যৌন কেলেঙ্কারির দায় নিয়ে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ন্যাশনাল কমিটির অর্থ বিভাগের প্রধান ক্যাসিনো মোগল স্টিভ উইন। শুক্রবার ওয়ালস্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে ৭৬ বছর বয়সী এ ধনকুবেরের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ ওঠে। এর পর শনিবার তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ম্যাসেজ পার্লারের এক কর্মীকে হেনস্তা করেন উইন। আরেক কর্মীকে জোর করে শারীরিক সম্পর্কে যেতে বাধ্য করেন তিনি। উইনের সংস্পর্শে এসেছিলেন এমন একাধিক নারীর সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।

তবে ওয়ালস্ট্রিট জার্নালের এ অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন উইন। তার দাবি, তার ভাবমূর্তি নষ্ট করতে সাবেক স্ত্রী নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছেন। এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি রিপাবলিকান পার্টি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যৌন কেলেঙ্কারির দায় নিয়ে শীর্ষ রিপাবলিকান নেতা স্টিভের পদত্যাগ

আপডেট সময় ০১:৪৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮