ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতীয় হকি কমিটিতে খুনি ও স্বাধীনতা বিরোধীরা

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন খুনি ও স্বাধীনতা বিরোধীরা। ২০০০ সালের ১৪ই আগস্ট, পুরান ঢাকার আরমানিটোলা সাক্ষী হয় অত্যন্ত নিন্দনীয় ও কলঙ্কিত একটি ঘটনার। পাকিস্তানের সাবেক গভর্নর ও স্বাধীনতা বিরোধী মোনায়েম খানের মেয়ের জামাই জাহাঙ্গীর আদেলের বাড়িতে সদর্পে ওড়ানো হয় পাকিস্তানের পতাকা।

স্বাধীন দেশে পাকিস্তানি পতাকা ওড়ানোর প্রতিবাদ করায় নির্মমভাবে খুন হন আওয়ামী লীগ নেতা, চলচ্চিত্র প্রযোজক ও লেখক কামাল হোসেন। নিজ বাসার সামনেই সন্ত্রাসীদের গুলিতে ঝাঁজরা হয় ফুটবলার ও ক্রীড়া সংগঠক হিসেবেও জনপ্রিয়তা পাওয়া কামালের বুক।

হত্যাকান্ডে দায়ে গ্রেপ্তার হন জাহাঙ্গীর আদেলের দুই ছেলে জোবায়ের ও তারেক আহমেদ আদেল। সাজা পেলেও খালাস পান এই প্রভাবশালীরা, সেই তারেক আদেল এখন হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য। জাহাঙ্গীর আদেলের আরেক ছেলে সাজেদ আহমেদ আদেল কমিটির সহ-সভাপতি। হকি কমিটিতে খুনিদের অন্তর্ভুক্তিতে ক্ষোভ জানিয়েছে নিহত কামালের পরিবার।

তবে, মোনায়েম খানের অপরাধের শাস্তি কেন পাবে তার নাতিরা, এমন প্রশ্ন তুলে খুনের ঘটনায় তাদের সম্পৃক্ততা নেই বলে আদেল পরিবারের পাশে দাঁড়ালেন মুক্তিযোদ্ধা ও সাবেক কৃতী খেলোয়াড় প্রতাপ শংকর হাজরা।

https://www.youtube.com/watch?v=Q7m9IYgLSpk

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতীয় হকি কমিটিতে খুনি ও স্বাধীনতা বিরোধীরা

আপডেট সময় ০৩:২৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮