ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি হলো বর্ষাকালের ব্যাঙ: হাছান

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও সরকার নিয়ে বিএনপির নানা বক্তব্যকে বর্ষাকালে ব্যাঙের ডাকের সঙ্গে তুলনা করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ শনিবার বিকালে রাজার মাঠে বান্দরবান জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন হাছান মাহমুদ।

আগামী নির্বাচন সামনে রেখে দলকে গতিশীল ও নির্বাচনমুখী করতে দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক সফরের অংশ হিসেবে কেন্দ্রীয় প্রতিনিধিদল আজ বান্দরবানে সমাবেশে যোগ দেন। হাছান মাহমুদ বলেন, ‘বর্ষাকাল এলে ব্যাঙ যেমন ডাকে, তেমনি নির্বাচন এলে বিএনপির নেতারা পার্টি অফিসে বসে সরকারের বিরুদ্ধে হাঁকডাক শুরু করে। কিন্তু রাজপথে তাদের দেখা যায় না।’

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, দক্ষিণ চট্টগ্রাম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দিনসহ জেলা আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে আর বিএনপি ষড়যন্ত্র করছে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার। তবে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই, জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। জনপ্রিয়তা যাচাই করার জন্য বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার নৌকায় ভোট চান আওয়ামী লীগের নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি হলো বর্ষাকালের ব্যাঙ: হাছান

আপডেট সময় ০৯:০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮