ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।দেশটিতে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এ সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার দেশটির সুপ্রিমকোর্ট অযোগ্য ঘোষণার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান নওয়াজ শরীফ।নওয়াজ শরীফ সরে দাঁড়ালেও তার দল পিএমএল-এন সংসদে এখন সংখ্যাগরিষ্ঠ। তাই দল মনোনীত প্রার্থীই হবেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী।পদ ছাড়লেও ক্ষমতাসীন পিএমএল-এন দলটির প্রধান নওয়াজ শরীফ তার উত্তরসূরী বাছাইয়ে ভূমিকা পালন করতে পারেন।

অবশ্য পাকিস্তানের সংবাদ মাধ্যমে আগেই পূর্ভাবাস দেয়া হয়েছিলো, নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ হতে পারেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী।শাহবাজের হাতে ক্ষমতার রশি থাকলে শরীফ পরিবার নিরাপদ বোধ করবে বলেও মন্তব্য করা হয় পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে।

শাহবাজ শরীফ ২০১৩ সাল থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পুরোদস্তুর ব্যবসায়ী শাহবাজ ১৯৮৮ সালে পাঞ্জাব প্রাদেশিক সভার সদস্য নির্বাচিত হয়ে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন।নওয়াজের আগের শাসনামলে ১৯৯৭ সালে শাহবাজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পান।১৯৯৯ সালে পারভেজ মোশাররফের নেতৃত্বে সামরিক শাসন জারি হলে তিনি সৌদি আরবে আশ্রয় নেন। পরে ২০০৭ সালে তিনি আবার দেশে ফিরে আসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই

আপডেট সময় ১১:৫৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭