ঢাকা ০২:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

৭ বছরে সাত শতাধিক পত্রিকার নিবন্ধন দেয়া হয়েছে: তথ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিগত ৭ বছরে প্রায় ৭ শতাধিক পত্রিকার নিবন্ধন দেয়া হয়েছে। একই সঙ্গে ৩১টি স্যাটেলাইট চ্যানেল, ২৮টি এফএম বেতার এবং ৩২টি কমিউনিটি রেডিও’র অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য আনোয়ারুল আজীমের (আনার) এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে সরকারি ৪টি টেলিভিশনের পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায় ২৮টি বেসরকারি টেলিভিশন চ্যানেল, ২২টি এফএম বেতার এবং ১৭টি কমিউনিটি রেডিও’র সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, সারাদেশে বর্তমানে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক, যান্মাসিক মিলে বর্তমানে ২ হাজার ৮০০ পত্রিকা প্রকাশিত হচ্ছে। এছাড়া সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা, উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট বর্তমান সরকারের সময়ে ১৬ হাজার ১জন সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূলহোতাসহ চারজন আটক

৭ বছরে সাত শতাধিক পত্রিকার নিবন্ধন দেয়া হয়েছে: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০১:১৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮