ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছার অঙ্গীকার’ ‘২০২৮ সালের মধ্যে সব প্রাথমিকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে’ জিয়াউলের মামলায় আমরা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, সরকার সব সময় তৎপর থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী নাশকতার আশঙ্কা: ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর ঝিনাইদহে শিশুকে ধর্ষণ-হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

খালেদার উপদেষ্টা তৈমূর কারামুক্ত

অাকাশ জাতীয় ডেস্ক:

জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। তিনি বাংলাদেশ সুপ্রিম কোটের অ্যাপিলেট ডিভিশনের আইনজীবী। বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। এর আগে হাইকোর্ট থেকে ও নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ কোর্ট পৃথক দুটি মামলায় জামিন পান।

মামলার আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমান এর আদালতে তৈমূর আলম খন্দকারের বিরুদ্ধে একটি মামলার জামিন শুনানি হয়। আদালত জামিন আবেদন মঞ্জুর করেন। এছাড়াও হাইকোর্ট থেকে আরেকটি মামলায় জামিন পেয়েছেন।

এর আগে গত ২৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আইনজীবী সমিতির নির্বাচনী প্রচারণার সময় তৈমূর আলমকে গ্রেপ্তার করে পুলিশ। তৈমূর আলম খন্দকারের বিরুদ্ধে দুটি মামলার পরোয়ানা ছিল বলে সেদিন ঢাকা টাইমসকে জানিয়েছিলেন, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ শরফুউদ্দীন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, মঙ্গলবার নারায়ণগঞ্জ আদালতের প্রধান গেটের সামনে কয়েকশ আইনজীবীর মাঝ থেকে টেনেহেঁছড়ে তৈমূর আলমকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার অভিযানের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরফুউদ্দীন ও ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামালউদ্দীন।

আইনজীবীদের পুলিশের ধস্তাধস্তির সময়ে পুলিশের লাঠি ও অস্ত্রের আঘাতে আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য আনজুম আহমেদ রিফাত, রেজাউল করিম খান রেজা, আজিজুর রহমান মোল্লা, আলী হোসাইন, শরীফুল ইসলাম শিপলুসহ অন্তত ১০ জন আইনজীবী আহত হন। ওইদিনই আদালতে জামিন আবেদন করলে আদালতে জামিন আবেদন না মঞ্জুর করে তৈমূর আলমকে কারাগারে পাঠায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছার অঙ্গীকার’

খালেদার উপদেষ্টা তৈমূর কারামুক্ত

আপডেট সময় ০৬:২৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮