ঢাকা ১০:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত অধিকার আদায়সহ নানা সংগ্রামে সংগীতের অভুতপূর্ব শক্তি রয়েছে : রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা সংসদকে কার্যকর করতে স্পিকারের ভূমিকার প্রশংসা করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের চলতি জুনেই বিশ্বব্যাংক থেকে ১.৫ বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ অর্থনীতির গণতান্ত্রিকীকরণই নতুন বাজেটের মূল দর্শন: অর্থমন্ত্রী স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়:সংসদে জিএম সিরাজ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪ আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের স্কুলে ঢুকে শিক্ষার্থীর গুলিতে নিহত ২

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের এক হাইস্কুল শিক্ষার্থীর চালানো গুলিতে স্কুলটির দুই শিক্ষার্থী নিহতের পাশাপাশি অন্তত ১৭ জন আহত হয়েছেন। খবর বিবিসির।

হামলাকারীর বয়স মাত্র ১৫ বছর। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার অভিযোগে সে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে ওই শিক্ষার্থী কেনটাকির পশ্চিমাঞ্চলীয় ছোট শহর বেনটনের মার্শাল কাউন্টি হাইস্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই স্কুলের ১৫ বছর বয়সী এক ছাত্রী নিহত হয়। পরে হাসপাতালে নেয়া হলে আরও এক ছাত্রের মৃত্যু হয়।

কেনটাকি স্টেট পুলিশ কমিশনার রিক স্যান্ডার্স জানান, গোলাগুলি শুরুর মিনিট পনেরোর মধ্যেই হামলাকারীকে আটক করতে সফল হয় পুলিশ। কেরটাকি পুলিশ জানায়, কোনো রকম সহিংসতা ছাড়াই তাকে ধরা সম্ভব হয়েছে।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। এদিকে কেনটাকির গভর্নর ম্যাট বেভিন জানান, হামলাকারীর বিরুদ্ধে হত্যা ও আরও বেশ কয়েকজনকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হবে।

এর আগে সোমবার টেক্সাস অঙ্গরাজ্যের ছোট্ট শহর ইতালির এক স্কুলশিক্ষার্থী ক্যাফেটারিয়ায় তার এক সহপাঠীনির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

যুক্তরাষ্ট্রের স্কুলে ঢুকে শিক্ষার্থীর গুলিতে নিহত ২

আপডেট সময় ০২:৪৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮