ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তরায় পোশাক কারখানায় আগুন

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর উত্তরায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। এতে মেশিন ও কাপড় পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার সকালে পূর্ব থানার আব্দুল্লাহপুর মেনিলা কর্পোরেশন নামে ওই পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ওই গার্মেন্টসের মালিক মিজানুর রহমান দৈনিক আকাশকে জানান, সকাল পৌনে ৭টার দিকে গার্মেন্টস খুলতে এসে ধোঁয়া দেখতে পান তিনি। এর কিছুক্ষণের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগে এবং দ্রুত দ্বিতীয় ও তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক তিনি ফায়ার সার্ভিসে খবর দেন।পরে উত্তরা ও টঙ্গী থেকে ৪টি ইউনিট এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

উত্তরা ফায়ার স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম দৈনিক আকাশকে জানান, খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেয়ায় ওই ভবনের চতুর্থ ও পঞ্চম তলাএবং পাশের বিল্ডিং রক্ষা করা সম্ভব হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ওই কারখানার কোনো প্রকার অনুমোদন, ফায়ার লাইসেন্স বা ইন্স্যুরেন্স নেই। এভাবে গার্মেন্টস পরিচালনা অন্যায় বলেও জানান ফায়ার স্টেশনের ওই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উত্তরায় পোশাক কারখানায় আগুন

আপডেট সময় ০১:৪০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮