ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তান ১টি গুলি ছুড়লে জবাবে ১০টি ছোড়া হবে: ভারত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তান যদি সীমান্তে একটি গুলি ছোড়ে তাহলে তার জবাবে ১০টি গুলি চালানো হবে হুশিয়ারি দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির। পাকিস্তান তাদের ‘উসকানিমূলক মানসিকতার’ মধ্যেই রয়ে গেছে বলে দাবি করে শুক্রবার মহারাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুশিয়ারি দেন। খবর এনডিটিভির।

জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের বিরোধ দীর্ঘদিনের। সম্প্রতি জম্মু-কাশ্মীরের পুঞ্চ এলাকায় ভারতীয় সেনাদের গুলিতে সাত পাকিস্তানি সেনা নিহত হন। এ ঘটনায় সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর মধ্যেই শুক্রবার সীমান্তে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক গোলা নিক্ষেপ করে। এতে এক বিএসএফ জওয়ানসহ তিন ভারতীয় নিহত এবং অন্তত ২৩ জন আহত হন।

এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পাল্টা বুলেট নিক্ষেপের হুমকি দিয়ে হংসরাজ আহির বলেন, ‘ভারতে সন্ত্রাসী পাঠানো এবং যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের অভ্যাসে পরিণত হয়েছে। তারা এখনো উসকানিমূলক মানসিকতার মধ্যেই রয়ে গেছে। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা জম্মু-কাশ্মীরের পুলিশ সবাইকে সমন্বয় করতে হবে। পাকিস্তানের দুর্ভাগ্যজনক আচরণের জবাব দিতে হবে।’

তিনি বলেন, ‘প্রথম বুলেটটি আমাদের নিক্ষেপ করা উচিত নয়। কিন্তু তাদের (পাকিস্তান) দিক থেকে একটি বুলেট এলে আমাদের উচিত তার বিপরীতে ১০টি বুলেট নিক্ষেপ করা।’ শুক্রবারের গোলাগুলির পর ভারত সীমান্ত থেকে অন্তত ১ হাজার বেসামরিক নাগরিককে সরিয়ে নিয়েছে ভারত। স্থানীয় স্কুলগুলোও বন্ধ ঘোষণা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তান ১টি গুলি ছুড়লে জবাবে ১০টি ছোড়া হবে: ভারত

আপডেট সময় ০১:১৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮