ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

জনগণ তাদের ইচ্ছামতো ভোট দিতে পারবে কি না অনিশ্বিত: খসরু

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের ইচ্ছামতো ভোট দিতে পরবে কি না সে বিষয়ে অনিশ্চয়তা দেখছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আজকে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি না। ‍যদিও ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটার ফলাফল সু্ষ্ঠু হবে কিনা সেটাও একটা প্রশ্ন।’

শনিবার রাজধানীর প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকীর এক আয়োজনে এসব কথা বলেন খসরু। বিএনপি নেতা বলেন, ‘আজকের আওয়ামী লীগ একটি নির্বাচনী প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখলের প্রক্রিয়া করছে। ক্ষমতাসীন দল তাদের প্রকল্পের কার্যক্রম হিসেবে বেগম খালেদা জিয়াকে মামলায় ব্যতিব্যস্ত রেখে বিভিন্নভাবে তারা কাজ করে যাচ্ছে।’

ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে উপ-নির্বাচন হাইকোর্টের আদেশে তিন মাস স্থগিত হওয়ার বিষয়েও কথা বলেন বিএনপির এই নেতা। খসরু বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশেন নির্বাচনের মাধ্যমে এই সরকারের উদ্দেশ্য আরও বেশি পরিষ্কার হয়ে গেছে। কোর্টের কাঁধের ওপর বন্দুক রেখে ক্ষমতাসীন দল একটির পর একটি অগণতান্ত্রিক কাজ করে যাচ্ছে।’

এই নির্বাচন স্থগিত হয়েছে যে দুইজনের রিট আবেদনে, তাদের একজন বিএনপির কেন্দ্রীয় নেতা। তিনি হলেন রাজধানীর ভাটারা থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির কোষাধ্যক্ষ আতাউর রহমান। নিজ দলের নেতার রিট আবেদনের বিষয়ে কিছু না বললেও খসরু বলেন, ‘আমাদের অবস্থা দেখে ক্ষমতাসীন দল ভেবেছে এখন তাদের নির্বাচনে যাওয়া ভালো হবে না। কারণ এই নির্বাচনে তাদের বিশাল পরাজয় নিশ্চিত।’

এই নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে বিএনপির স্ট্যান্ডিং কমিটি বসেছে এবং সবার আগে প্রার্থী মনোনয়ন দিয়েছে জানিয়ে খসরু বলেন, ‘এই নির্বাচনে আমাদের অংশগ্রহণের সিরিয়াসনেস আমরা প্রকাশ করেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

জনগণ তাদের ইচ্ছামতো ভোট দিতে পারবে কি না অনিশ্বিত: খসরু

আপডেট সময় ১১:২৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮