ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

জনরোষের ভয়েই বিএনপি আবোল-তাবোল বকছে: নানক

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘নগরবাসীর কাছে ভোট চাইতে গেলে জনরোষে পড়তে পারে বলেই বিএনপি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন নিয়ে আবোল-তাবোল কথা বলছে।’

শনিবার রাজধানীর মোহাম্মদপুরে ফিরোজা বাশার আইডিয়াল কলেজের যুগপূর্তি উৎসব-২০১৮ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও মিলনমেলায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।

নানক বলেন, ‘বিএনপি-জামায়াত জোট ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন পূর্বাপর সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং জানমালের ওপর অগ্নিসন্ত্রাস ও পেট্রলবোমায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এজন্য তারা বর্তমানে নগরবাসীর কাছে ভোট চাইতে গেলে জনরোষে পড়তে পারে।’

ফিরোজা বাশার এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ মুকুরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. নোমান উর রশিদ ও কলেজের অধ্যক্ষ ফরিদ আহম্মদ বক্তৃতা করেন।

এর আগে তিনি স্থানীয় শহীদ পার্ক মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠানটির যুগপূর্তি উৎসব-২০১৮ এর দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

জনরোষের ভয়েই বিএনপি আবোল-তাবোল বকছে: নানক

আপডেট সময় ১১:৩৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮