ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মানুষ খুন-গুম থেকে মুক্তি চায়: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের মানুষ এখন খুন-গুম থেকে মুক্তি চায়। মানুষ এখন শান্তি চায়, নিরাপত্তা চায়।

বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির অবসরপ্রাপ্ত উপপরিচালক উত্তম কুমার বড়ুয়া এরশাদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন।

এরশাদ বলেন, দুই প্রধান দলের প্রতি সাধারণ মানুষের আস্থা নেই। কারণ তাদের শাসনামল মানুষ দেখেছে। দেশের মানুষ এখন হানাহানি, গুম, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস- এগুলো থেকে মুক্তি চায়। জাতীয় পার্টিই কেবল শান্তি ও সুখ দিতে পারে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় পার্টিকে ঘিরে মানুষের মনে আশার সঞ্চার হয়েছে। শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার একমাত্র ভরসা এখন জাতীয় পার্টি। দল সংগঠিত করতে পারলে আমরা ক্ষমতায়ও যেতে পারি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে আমার দলের দু’জন ভালো মেয়র প্রার্থী ছিল। কিন্তু প্রার্থীর নাম ঘোষণা করার আগেই এই নির্বাচন স্থগিত করা হয়েছে। তিন মাস পর নির্বাচন হতেও পারে নাও হতে পারে।

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী, উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

মানুষ খুন-গুম থেকে মুক্তি চায়: এরশাদ

আপডেট সময় ০৯:৪৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮