ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৭০ অভিবাসী আটক

আবারও একসঙ্গে আরেফিন শুভ ও মম

আকাশ বিনোদন ডেস্ক:

দুই বছর পর আবারও চলচ্চিত্রে পর্দায় জুটি বাঁধছেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী আরেফিন শুভ ও জাকিয়া বারি মম। ‘মনফড়িং’ শিরোনামের একটি ছবির জন্য জুটি বাঁধছেন তারা। ছবিটি পরিচালনা করবেন শিহাব শাহীন।

সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলেই ‘মনফড়িং’ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে জানান পরিচালক। তবে শুটিংয়ের জন্য প্রাথমিকভাবে লোকেশন ঠিক থাকলেও এখনও কিছু চূড়ান্ত করা হয়নি। শিগগিরই বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানান পরিচালক।

এ ছবিতে অভিনয় প্রসঙ্গে শুভ বলেন, ‘একটি শিকড়হীন ছেলের দেশের আবেগ, অনুভূতি আর সংস্কৃতির প্রেমে পড়ার গল্পই হল মনফড়িং। আশা করছি, দর্শকদের আবারও ভালো একটি ছবি উপহার দিতে পারব।’ মম বলেন, ‘ছবিতে আমার চরিত্রটি কেমন তা এখনই বলতে চাই না। আশা করি ছবির গল্প দর্শকদের ভালো লাগবে।’ উল্লেখ্য ২০১৫ সালের এপ্রিলে মুক্তি পেয়েছিল শুভ-মম জুটির প্রথম ছবি ‘ছুঁয়ে দিলে মন’। পরিচালনা করেছিলেন শিহাব শাহীন। এবার প্রথম ছবির নায়ক-নায়িকাকে নিয়েই তিনি শুরু করছেন নতুন ছবির কাজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবারও একসঙ্গে আরেফিন শুভ ও মম

আপডেট সময় ১১:৪৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮