ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল টিকা সংকটে হামের উচ্চ ঝুঁকিতে দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

সালমান-শিল্পার বিরুদ্ধে সমন জারি

আকাশ বিনোদন ডেস্ক:

আবারও আইনি বিপাকে বলিউড সুপারস্টার সালমান খান। তবে এবার আর একা নন। সঙ্গে পেয়েছেন বিউটি কুইন শিল্পা শেঠি ও চলচ্চিত্র বিশ্লেষক কোমল নাহাটাকে। তিন তারকার বিরুদ্ধে জাতিবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ উঠেছে। এ অভিযোগে তাদের কাছে সমন পাঠিয়েছেন রাজস্থানের চুরু জেলার ডেপুটি পুলিশ সুপার।

অভিযোগে বলা হয়েছে, এক সাক্ষাৎকারে জাত তুলে মন্তব্য করেন সালমান ও শিল্পা। সেই সাক্ষাৎকার পরিচালনা করেন কোমল। হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার প্রচারকালে নিজের নাচের স্টাইল নিয়ে কথা বলেন সল্লু। তিনি বলেন, নাচের সময় আমায় ‘ভাঙ্গির’ (নেশাখোর) মতো লাগে।

বাড়িতে থাকার সময় সালমানকে দেখতে কেমন লাগে? জবাবে শিল্পাও বলেন, ‘ভাঙ্গির’ মতো। আপত্তি উঠেছে শব্দটি নিয়েই। গত মাসে এ সাক্ষাৎকারের পরের দিনই মুম্বাই পুলিশের কাছে অভিযোগ করে রোজগার আঘরি রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া।

তাদের মতে, জনসমক্ষে ‘ভাঙ্গি’ শব্দটি উচ্চারণ করে তফসিলি জাতিকে অপমান করেছেন তারকারা। অবশ্য ঘটনার পরই টুইট করে ক্ষমা চান শিল্পা- ‘একটি সাক্ষাৎকারে আমার উচ্চারিত একটি শব্দ ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। কাউকে আঘাত করতে আমি শব্দটি ব্যবহার করিনি। এতে কেউ কষ্ট পেলে আমি ক্ষমা চাচ্ছি।’

তবে এ বিষয়ে ভাইজান ও কোমলের এখনও কোনো বিবৃতি পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সালমান-শিল্পার বিরুদ্ধে সমন জারি

আপডেট সময় ১২:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮