ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রিজভীর কাছে গুরুত্ব নেই জামায়াতের প্রার্থী সেলিমের

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনে মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বিএনপির একার প্রার্থী নন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, শরিক সব দলের পক্ষ থেকেও তাকেই সমর্থন করা হয়েছে। সোমবার রাতে প্রার্থী ঘোষণার পরদিন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের রিজভী এ কথা জানান।

এই নির্বাচনে জামায়াত নেতা সেলিম উদ্দিনও মেয়র পদে লড়তে জনসংযোগ চালাচ্ছেন। নগরীর বিভিন্ন এলাকায় ঘরোয়া বৈঠকও করছেন তিনি। সামাজিক বিভিন্ন মাধ্যমে জামায়াত সমর্থকরা এ নিয়ে এখনও প্রচার চালাচ্ছেন। তাবিথ আউয়ালকে বিএনপি প্রার্খী ঘোষণার আগেই ২০ দলের শীর্ষ বৈঠকে একক প্রার্থী ঘোষণার বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু জামায়াতের পক্ষ থেকে তাবিথকে এখনও সমর্থন দেয়া হয়নি।

এই বিষয়ে প্রশ্ন ছিল রিজভীর কাছে। তিনি বলেন, ‘আমি যেটুকু বললাম, নিশ্চয় ভিত্তির ওপর কথাটা বলছি; তাবিথ আউয়ালই ২০ দলীয় জোটের প্রার্থী। এতে কোনো সন্দেহ নেই।’ নিবন্ধন বাতিল হওয়া জামায়াতের অবশ্য এই নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেয়ার সুযোগ নেই। কিন্তু দলটির নেতা সেলিম উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবেই লড়বেন বলে প্রচার আছে।

এ বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, ‘দল থেকে আমরা তাবিথ আউয়ালকে মনোনয়ন দিয়েছি। এখন নির্বাচন কমিশনে প্রার্থী হিসেবে ফাইল করা, জমা দেওয়া, বাছাই ইত্যাদি প্রক্রিয়াগুলো সম্পন্ন হলে তিনিই (তাবিথ আউয়াল) ২০ দলীয় জোটের প্রার্থী হবেন।’

রিজভী বলেন, ‘এবার যদি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন আন্তরিক হয়, তাহলে তাবিথ আউয়াল জনগণের বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আমরা বিশ্বাস করি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

রিজভীর কাছে গুরুত্ব নেই জামায়াতের প্রার্থী সেলিমের

আপডেট সময় ০৯:২১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮