ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দেশে আটার দাম সর্বনিম্ন পর্যায়ে: খাদ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে খাদ্যশস্যের দাম স্থিতিশীল রয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশে এখন আটার দাম সর্বনিম্ন পর্যায়ে।

আজ সোমবার দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জাসদ দলীয় সংরক্ষিত আসনের সদস্য লুৎফা তাহেরের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ববাজারে দাম কমার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও খাদ্যশস্যের দাম কমেছে। বর্তমানে চালের দাম প্রতি কেজিতে ৪ থেকে ৭ টাকা কমেছে এবং আটার দাম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।’

চলতি অর্থবছরে বাজেটে কত মেট্রিক টন চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে এবং চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ প্রক্রিয়া কীভাবে করা হয় জানতে চান আওয়ামী লীগ দলীয় সদস্য এম আবদুল লতিফ।

খাদ্যমন্ত্রী বলেন, ‘চলতি অর্থবছরে বাজেটে অভ্যন্তরীণভাবে ১৬ লাখ মেট্রিক টন চাল, ২ লাখ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল। কিন্তু গত বোরো মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চাল সংগ্রহের অনিশ্চয়তা থেকে খাদ্যশস্য আমদানির লক্ষ্যে বাজেটের নির্ধারিত ৬ লাখ মেট্রিক টনের অতিরিক্ত ৯ লাখ মেট্রিক টন অর্থাৎ মোট ১৫ লাখ মেট্রিক টন চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।’

খাদ্যশস্য সংগ্রহের ক্ষেত্রে সরকার কোনো ভর্তুকি দেয় না জানিয়ে মন্ত্রী সংসদে বলেন, ‘ধান, চাল ও গম সংগ্রহের ক্ষেত্রে সরকার স্ব স্ব পণ্যের উৎপাদন খরচের সঙ্গে সংগতি রেখে এসব খাদ্যশস্যের সংগ্রহ মূল্য নির্ধারণ করে থাকে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে টোল নিচ্ছে না ইরান, জানালেন ট্রাম্প

দেশে আটার দাম সর্বনিম্ন পর্যায়ে: খাদ্যমন্ত্রী

আপডেট সময় ০৮:২৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮