ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

এই শান্তি আমরা চাই না প্রধানমন্ত্রী: রব

অাকাশ জাতীয় ডেস্ক:

রাতে মানুষ ঘরে ঘুমাতে পারবে কি না এটার কোনো নিশ্চয়তা নেই- এ কথা উল্লেখ করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর বর বলেছেন, ‘এটার নাম যদি শান্তি হয়, আমি অনুরোধ করব প্রধানমন্ত্রী, আগামী নির্বাচনে এই শান্তির জন্য আপন ভোট চাইবেন না। আপনার কাছে আমরা মাফ চাই, এই শান্তি আমরা চাই না।’

শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সামাজিক শক্তির নবম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন রব। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের চার বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণ বলেন, দেশে এখন শান্তি বিরাজ করছে। আগামী নির্বাচনে সব দল অংশ নেবে।

প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে জেএসডি সভাপতি বলেন, ‘সব রাজনৈতিক দল আগামী নির্বাচনে আসবে, এটা আপনি জানলেন কীভাবে- সব রাজনৈতিক দলের সঙ্গে তো আপনি একদিন বসলেন না। আলোচনা করলেন না।’

রব বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, জনগণ ক্ষমতার মালিক। সংবিধানেও কথাটা লেখা আছে। কিন্তু ক্ষমতাসীনদের এ কথা মিথ্যা। আসলে জনগণের কোনো অধিকার নাই, ক্ষমতা নাই, কর্তৃত্ব নাই। পুলিশ দিয়ে, র‌্যাব দিয়ে একটা পুলিশি শাসন এই দেশে কায়েম আছে। একটা সিভিল-মিলিটারি রুল এই দেশে কায়েম আছে।’

মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক হুঁশিয়ার করে বলেন, ‘আগামী নির্বাচনে যদি জনগণ ভোটাধিকার না পায়, তাহলে যদি একটা যুদ্ধ হয়ে যায় আমি আশ্চর্য হব না। জনগণ ভারসেস যারা ক্ষমতায় আছে তাদের সঙ্গে একটা যুদ্ধ হয়ে যেতে পারে। ওটার পরিণতি কী হবে আমি জানি না।’

সংগঠনের সহ-সভাপতি এমডি হাবিবুল্লাহর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবীর হীরু, মুক্ত রাজনৈতিক আন্দোলনের সভাপতি স্বরূপ হাসান শাহীন প্রমুখ।

সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মন্টু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

এই শান্তি আমরা চাই না প্রধানমন্ত্রী: রব

আপডেট সময় ১০:২৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮