ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে: নবীউল্লাহ নবী একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

এবার সংলাপ নয়, তবে নির্বাচনে বিএনপি অংশ নেবে: তোফায়েল

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, সব দলের অংশগ্রহণের মধ্য দিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে বিএনপিও অংশ নেবে।

আজ শনিবার রাজধানীর এফডিসিতে ইউসিবি পাবলিক পার্লামেন্টের গ্র্যান্ড ফাইনালে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন মন্ত্রী। ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

তত্ত্বাবধায়ক সরকারও বিতর্কিত হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘২০০১ সালে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে আমরাও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা ও নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলাম। বিএনপিও ’৯৬ ও ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিল।’ সর্বশেষ ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে বিতর্ক থাকলেও এই সরকার বৈধ বলে দাবি করেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, ‘কোনো সহায়ক সরকার নয়, বর্তমান সরকারই আগামী নির্বাচনকালে তিন মাস অন্তবর্তী সরকার হিসেবে কাজ করবে। তবে তারা কোথাও নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবে না, নির্বাচন কমিশনই স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারবে।’

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে ট্রফি, ক্রেস্ট ও সনদ দেয়া হয়। এ বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিক দল চ্যাম্পিয়ন এবং বিজিএমইএর ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বিতার্কিক দল রানার আপ হয়। চ্যাম্পিয়ন দল নগদ ২ লাখ, রানার আপ দল ১ লাখ এবং তৃতীয় স্থান অধিকারী দল ৫০ হাজার টাকা পুরস্কার পায়।

ডিবেট ফর ডেমক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী

এবার সংলাপ নয়, তবে নির্বাচনে বিএনপি অংশ নেবে: তোফায়েল

আপডেট সময় ০৭:৫০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮