ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে: নবীউল্লাহ নবী একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

নির্বাচনকালীন সরকার নিয়ে সংলাপ ডাকার আহ্বান বিএনপির

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে আলোচনা করতে সংলাপ ডাকার আহ্বান জানিয়েছে বিএনপি। জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় শনিবার বিকালে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি আন্তরিকভাবে নির্বাচনকালীন সরকার সম্পর্কে নতুন কিছু ভেবে থাকেন, তাহলে তার উচিত হবে এ নিয়ে সব স্টেকহোল্ডারদের সঙ্গে সংলাপের উদ্যোগ নেয়া।

মির্জা ফখরুল বলেন, আমার দল মনে করে একটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ সংলাপের মাধ্যমে ২০১৮ সালের নির্বাচন সম্পর্কে অর্থবহ সমাধানে আসা সম্ভব। দীর্ঘকাল ধরে সব বিরোধী দল ও সুশীল সমাজসহ সব দলের অংশগ্রহণে আলাপ-আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পদ্ধতি নির্ধারণের দাবি জানাচ্ছি।

সংবিধানে নির্বাচনকালীন সরকার সম্পর্কে স্পষ্ট কোনো বিধান নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনকালীন সরকারের রূপরেখা কেমন হতে পারে,তা নিয়ে বিএনপির রূপরেখা ‘যথাসময়ে’ উপস্থাপন করা হবে।

বিএনপি মহাসচিব বলেন, সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে সেই নির্বাচন কখনো সুষ্ঠু হবে না। কারণ সংসদ বহাল থাকা অবস্থায় নির্বাচনকালীন সরকারও হবে বিদ্যমান সরকারেরই অনুরূপ।

এর আগে শুক্রবার প্রধানমন্ত্রীর ভাষণের পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, এতে সংকট আরও ঘনীভূত হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী

নির্বাচনকালীন সরকার নিয়ে সংলাপ ডাকার আহ্বান বিএনপির

আপডেট সময় ০৭:২২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮