ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুর্নীতির অভিযোগ থেকে আমি মুক্ত: উমর আকমল

অাকাশ স্পোর্টস ডেস্ক:

স্পট ফিক্সিং দুর্নীতির অভিযোগ থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে মুক্ত ঘোষণা করেছে বলে দাবি জানিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান উমর আকমল। অভিজ্ঞ এই ব্যাটসম্যান আরো স্বীকার করেছেন নিজের ফিটনেস প্রমাণে তিনি যথেষ্ঠ সময় পাননি এবং এজন্য তাকে কেউ দোষারোপও করেনি। কিন্তু কেন্দ্রীয় চুক্তিতে আসতে না পারার ব্যপারে তিনি মূলত নির্দিষ্ট করে কোন ব্যক্তিকে দায়ী করেননি।

হাঁটুর ইনজুরির কারণে বর্তমানে লন্ডনে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা আকমল এ প্রসঙ্গে বলেছেন, ‘আমি এ জন্য কাউকে দায়ী করবো না। এখন আমি নিজের ফিটনেসের ওপর গুরুত্ব দিচ্ছি ও মনোযোগের সঙ্গে অনুশীলন করছি যাতে করে আরো ফিট ও শক্তিশালী হয়ে জাতীয় দলে ফিরতে পারি। তিনি জানিয়েছেন, স্পট ফিক্সিং অভিযোগে তাকে চিহ্নিত করা হলেও পিসিবি তাকে এ ব্যপারে নির্দোষ বলে জানিয়েছে। আকমল দাবি করেন সারা জীবন তিনি এই ধরনের কোন বিষয়ের সঙ্গে কখনই জড়িত হননি। দেশের উন্নতির জন্য যা করা প্রয়োজন সবসময়ই সেই ধরনের কাজই তিনি করে গেছেন।

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হার আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় উমরকে দেশে ফিরে আসতে হয়েছিল। একই কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরেও দলের বাইরে ছিলেন। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে না পারাটা খুবই হতাশাজনক ছিল বলেও তিনি উল্লেখ করেছেন। দলের শিরোপা জয়ের অংশ হতে না পারাটা সত্যিই দু:খের।

জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন উমর। পিসিবি’র অনুমতি নিয়েই তিনি লন্ডনে এসেছেন বলে নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দুর্নীতির অভিযোগ থেকে আমি মুক্ত: উমর আকমল

আপডেট সময় ১২:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭