ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে: নবীউল্লাহ নবী একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

বাঘের মুখ থেকে স্বামীকে রক্ষা করলেন স্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শীতের বিকাল। সুন্দরবনের ভারত অংশের বিজুয়াড়া জঙ্গলের ঠাকুরান নদীর খাঁড়িতে কাঁকড়া ধরছিলেন গৌতম মল্লিক। সঙ্গে ছিলেন স্ত্রী মীনা ও দুই প্রতিবেশী। এ চারজনের ওপর ঝাপিয়ে পড়ে বাঘ।

এ সময় গৌতমকে ধরাশয়ী করে ফেলে রয়েল বেঙ্গল টাইগার। তাকে মুখে নিয়ে জঙ্গলের ভেতর ঢুকে যায় বাঘটি। এ সময় গৌতমকে রক্ষায় বাঘের পিছু নেন তার স্ত্রী মীনাসহ তিনজন। তারা কাঁকড়া ধরার রড নিয়ে ছুটতে থাকেন। গৌতমও বাঘের মুখ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালান।

সুন্দরবনের জঙ্গলে এমন অসম লড়াইয়ের একপর্যায়ে বাঘকে বাগে পেয়ে যান মীনা। তখন রড নিয়ে বাঘের ওপর ঝাপিয়ে পড়েন তিনি।

কয়েকবার মার খাওয়ার পর বাঘ গৌতমকে ছেড়ে দিয়ে জঙ্গলে ঢুকে যায়। তখন গৌতম রক্তাক্ত। বাঘের নখের আঁচড়ে সারা শরীরে ক্ষতচিহ্ন। তখন নৌকায় চাপিয়ে তাকে নেয়া হয় পার্থপ্রতীমার মাধবনগর ব্লক হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, গৌতম পার্থপ্রতীমার সত্যদাসপুরের বাসিন্দা। হাসপাতালে দাঁড়িয়ে মীনা বলেন, ‘জঙ্গলে বাঘের ক্ষমতা কোনোদিন দেখিনি। অনেক চেষ্টা করে তবে ছাড়াতে পেরেছি।’

বাঘের মুখ থেকে স্বামীকে ছাড়ানোর পর যেন মীনার সাহস আরও বেড়ে গেছে। তাই তিনি বললেন, স্বামী সুস্থ হয়ে বাড়ি ফিরলে আবার কাঁকড়া ধরতে যাবেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী

বাঘের মুখ থেকে স্বামীকে রক্ষা করলেন স্ত্রী

আপডেট সময় ১১:০০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮