ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন: আইনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। এর বাইরে আর কিছুই হবে না।

শুক্রবার সন্ধ্যায় আখাউড়া পৌর শহরের দুর্গাপুর প্রাইমারি স্কুল মাঠে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। আর নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে।

১২ জানুয়ারি একটা উল্লেখযোগ্য দিন আখ্যা দিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ২০১৪ সালের এই দিনে (১২ জানুয়ারি) কসবা-আখাউড়াবাসী একজন মন্ত্রী হিসেবে আমাকে পান।

তিনি বলেন, যত দিন পর্যন্ত কসবা-আখাউড়ার চেহারা বদলাতে না পারব, তত দিন আমি রাস্তায় থাকব। এ সময় মন্ত্রী জনগণকে বিএনপির ষড়যন্ত্রে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

আখাউড়ার পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ্ ভূঁইয়া বাদলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদিন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম ভূঁইয়া, সেলিম ভূঁইয়া, মনির হোসেন বাবুল, জালাল উদ্দিন চেয়ারম্যান, পৌর কাউন্সিলর মো. তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শাহ আলম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন: আইনমন্ত্রী

আপডেট সময় ১০:০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮