ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

খালেদা বিচার ব্যবস্থাকে প্রলম্বিত করছেন: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলা থেকে বাঁচতে বিচার ব্যবস্থাকে প্রলম্বিত করছেন। বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

হানিফ আরো বলেন, খালেদা জিয়া বারবার আদালত পরিবর্তনসহ মোট ১৪৭ বার তারিখ পরিবর্তন করেছেন। তার বিরুদ্ধে অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে। ফলে রায় বিএনপি চেয়ারপারসনের বিপক্ষে যেতে পারে এমন আশঙ্কায় তিনি নানা ধরনের তালবাহানা করছেন।

পদ্মা সেতু নিয়ে খালেদার বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, পদ্মা সেতু নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তা খুবই হাস্যকর। একটি ছয় কিলোমিটার নদীর ওপর তৈরি সেতু জোড়াতালি হচ্ছে এমন কথা পাগল ও উন্মাদরাই বলতে পারে। কোনো সুস্থ মানুষ এ ধরনের কথা বলতে পারে না।

এসময় হানিফের সঙ্গে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

খালেদা বিচার ব্যবস্থাকে প্রলম্বিত করছেন: হানিফ

আপডেট সময় ০৩:০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮