ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রবাসীদের অবদান রাখতে হবে: খালেদা জিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বহির্বিশ্বে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কিছু করা যাবে না। দেশের কল্যাণে কাজ করতে হবে। একই সঙ্গে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অবদান রাখতে হবে।

জার্মান বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রেজার নেতৃত্বে বুধবার রাতে রাজধানীর গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

বেগম জিয়া বলেন, বাংলাদেশের উন্নয়ন ও কল্যাণের জন্য বিভিন্নভাবে প্রবাসী বাংলাদেশিরা অবদান রাখছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির চাকা সচল রাখছে। দেশে এখন দুঃশাসন চলছে। বাংলাদেশের গণতন্ত্র যখনই কোনো সংকটে পড়েছে তখনই প্রবাসী বাংলাদেশিরা গণতন্ত্র পুনরুদ্ধারে বিরাট ভূমিকা রেখেছে। অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য জনমত গড়ে তুলতে হবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার সুযোগ আছে।

মাসুদ রেজা জার্মান বিএনপির ‘ইবিএম সেমিনার’, ‘বাংলাদেশ ব্যাংক হ্যাকিং এর রহস্য উন্মোচন’ সহ বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রবাসীদের অবদান রাখতে হবে: খালেদা জিয়া

আপডেট সময় ০৫:০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮