ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সময় আসবে যখন আ’লীগের বেরোবার পথ পাবে না: কাদের সিদ্দিকী

অাকাশ জাতীয় ডেস্ক:

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, গণতন্ত্রের রাজনীতি মানুষকে খুশি রাখে। কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে দেশের মানুষ খুশি না। এমন একসময় আসবে যখন আওয়ামী লীগের বেরোবার পথ পাবে না। বুধবার বিকালে দিঘিরচালা বাজারে সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বঙ্গবীর বলেন, আবারও আওয়ামী লীগ ভাবছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ক্ষমতায় যাবে। ভোট হলে আওয়ামী লীগের নির্ঘাত পরাজয় হবে। তিনি বলেন, আর যদি ভোট না হয় তাহলে আওয়ামী লীগ সরকার গঠন করবে। আর এতেই আওয়ামী লীগ সরকারের পতন হবে।

বঙ্গবীর বলেন, স্বাধীনতার পর হাসানুল হক ইনু’র গণবাহিনী হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। সেই ইনু আজ আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী। তারাই আজ দেশ চালায়। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু আমার নেতা ছিলেন। যুদ্ধ শেষে আমি আমার সেই নেতার কাছে অস্ত্র তুলে দিয়েছিলাম। এটাই আমার জীবনের শ্রেষ্ঠ সৌভাগ্য। কাদের সিদ্দিকী বলেন, আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিন। এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন।

সমাবেশে কাকড়াজান ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা (বীরপ্রতীক), যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি আবদুল হালিম সরকার লাল, সখীপুর শাখার সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক মীর জুলফিকার শামীম, কেন্দ্রীয় যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন নবী সোহেল প্রমুখ বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

সময় আসবে যখন আ’লীগের বেরোবার পথ পাবে না: কাদের সিদ্দিকী

আপডেট সময় ১১:৫৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮